3 Answers
আপনি যদি রুট সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে আমি বলব আপনার জন্যে রুট করাটা উচিৎ নয়। কারণ রুট করা মানে হচ্ছে মোবাইলের মূল বা সকল ক্ষমতা নিজের হাতে নিয়ে নেওয়া। সেটা সকল সিস্টেম অ্যাপলিকেশন সহ। রুট করলে মোবাইলকে যেমন নিজের মতো করে সাজানো যায়, তেমনি ভাবে ভুলে প্রয়োজনীয় একটি ফাইল ডিলিট হয়ে গেলে আপনার মোবাইল অচল হয়ে যাবে। তাই আপনি যদি না জানেন যে আপনি কেন রুট করছেন বা রুট করার পরে আপনার হাতে কতটুকু ক্ষমতা থাকবে তাহলে আপনার জন্যে রুট না করাটাই ভালো।
এক কথায় বলি,রুট করে গাধাকে ঘোড়া বানাতে পারবেন।বাট মিস ইউজ করলে সমস্যার সম্মুখীন হবেন।
ফোন রুট করলে যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে সুবিধা গুলো হল রুট করলে এন্ড্রয়েড মোবাইলের গেমস সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার হ্যাক করতে পারবেন যেটা আপনি কখনোই আনরুট ফোনে করতে পারবেন না।আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন মানে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য যেকোন কারো কাছ থেকে Wifi টি কানেক্ট করে নিলেন বা আপনাকে কানেক্ট করে দিল বাট ও Wifi এর পাসওয়ার্ড দিল না সে ক্ষেত্রে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি কিছু অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারবেন যেটা আনরুট ফোন দিয়ে করা কখনে ই সম্ভব হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy