1 Answers
আল্লাহ বলেন- তুমি তাড়াতাড়ি অহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না। এর সংরক্ষণ ও পড়ানোর দায়ীত্ব আমারই।কাজেই আমি যখন তা পাঠ করি,তখন তুমি সে পাঠের অনুসরণ কর। অতঃপর তা বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব। [সূরা ৭৫, আল কিয়ামাহ -১৬-১৯](এই সূরা অবতীর্ণ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অভয় দিলেন)
তারা কি কুর আন সম্বন্ধে গভীর ভাবে চিন্তা করেনা, নাকি তাদের অন্তরে তালা দেওয়া আছে?[সূরা ৪৭; মুহাম্মদ -২৪]
এটা খুবই খারাপ কথা যে,তোমাদের মধ্যে কেহ বলবে,আমি কুর-আনের অমুক অমুক আয়াত ভুলে গেছি।বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কুর-আন তিলাওয়াত করতে থাক। কেননা তা মানুষের অন্তরে উটের চেয়েও দ্রুত বেগে চলে যায়।[বুখারি- ৪৬৫৪- আব্দুল্লাহ (রাঃ)]
আল কুর-আন ১১৪ টি সূরা নিয়ে তৈরি। এ পৃথিবীতে আল-কুরান এসেছে কত কোটি কোটি মাইল থেকে তা নভোবিজ্ঞান খুঁজে বেড় করতে পারে নি। রাসূল(সাঃ) বলেছেন - প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা ,আর প্রতি আসমানের দূরত্ব অনুরূপ। তারপর সিদরাতুলমুনতাহা। এরপর বিশাল আরলশ।আর সেখানের লাওহে মাহফুজ থেকে একটি একটি করে এসেছে ১১৪ টি সূরা এই যমীনে। কুর-আন যাদের উদ্দেশ্য করে এলো তাদেরকে ডাক দিয়ে বলেছে- উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? [সূরা ৫৪,আল কামার -৩২]। তবুও তোমরা বাণীকে তুচ্ছ পণ্য করবে?[সূরা আল ওয়াকি'আহ-৮১]
আল কুর-আন মানুষের হৃদয়ে দুয়ার উম্মোচনের জন্য কতবার কতভাবে অনুপ্রেরণা সৃষ্টি করেছে।এই আল কোর-আন স্রষ্টার ভয়ে বিদীর্ণ হয়ে যেত যখন পর্বতের উপর অবতীর্ণ হতো। অতচ মানব হৃদয় এমন শক্ত/কঠিন যা গলেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy