স্ত্রীকে সন্দেহ গর্ভবতি হওয়ায়?

আমি বাড়ির বাইরে থাকি |গত দুই মাস আগে আমি ছুটিতে বাড়ি আসি|তখন তার সাথে আমি একবার সঙ্গমে লিপ্ত হই| আমি সে সময় জন্ম নিরোধক পদ্ধতি (কনডম) ব্যবহার করি|গত 1 সপ্তাহ আগে স্ত্রী জানায় সে প্রেগনেন্ট|কিন্তু এটা কী করে সম্ভব?তাছাড়া আমাদের সন্তান নেয়ারও কোন পরিকল্পনা ছিল না|তাই তার প্রতি আমার যথেষ্ট সন্দেহ আছে|তবে এ ব্যাপারে তাকে আমি কিছুই বলিনি|এখন আমি কী করব?সন্দেহ কী করে দূর করব?
2551 views

1 Answers

যেহেতু সহবাসে কনডন ব্যবহার করেছিলেন সেক্ষেত্রে যোনির ভিতরে বীর্য যাওয়ার সম্ভাবনা না থাকলেও কনডন ছিড়ে গেলে যোনির ভিতরে বীর্য যাওয়ার সম্ভাবনা থেকেই যায় সেক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 

তাই আপনি  আগে নিশ্চিত হোন যে কনডন ছিড়ে গিয়েছিলো কিনা।

আর সে প্রেগন্যান্ট হয়েছে এটা শুধু মুখ দিয়ে বললেই  হবে না সঠিক সময়ে সঠিক নিয়মে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। তাহলেই সঠিক ভাবে রেজাল্ট পাবে।

 গত 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীর আপনাকে বলেছে যে  সে প্রেগনেন্ট। যদি সে প্রেগন্যান্ট হয় তাহলে তার এ মাসের মাসিক বন্ধ হবে। তাই তার কাছে থেকে জেনে নিবেন তার মাসিক বন্ধ হয়েছে কি না।

যদি মাসিক বন্ধ হয় তাহলে সঠিক ভাবে রেজাল্ট পেতে হলে মাসিকের নির্দিষ্ট সময় হতে  মাসিক বন্ধের ১৮/২০ দিন পর স্ট্রিপ কাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করতে বলবেন।

যদি এর মাঝে মাসিক হয়ে যায় তাহলে প্রেগন্যান্সি টেস্ট করার প্রয়োজন নেই ।কারণ মাসিক হলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে না।

আশা করি বুঝতে পারছেন।

2551 views Answered

Related Questions

Next steps