বর্তমানে কিভাবে পাসপোর্ট নবায়ন করা যায়। বিজ্ঞরা উত্তর দিলে খুশি হব।
2983 views

2 Answers

প্রথমে ব্যাংকে টাকা জমা দিতে হবে। (নতুন করতে যত লাগবে নবায়ন করতে তত টাকাই লাগবে।) তারপর পাসপোর্ট অফিসে যেয়ে একটি ফরম সংগ্রহ করে পুরণ করতে হবে। (অল্প কিছু লাইন) লাইনে দাড়িয়ে জমা দিলেই শেষ।(সাবধান দালাল ধরবেন না।)

2983 views

ঢাকায় ৫টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়ন/রিইস্যু করতে পারবেন। অঞ্চলগুলো হল- আগারগাঁও, উত্তরা, সচিবালয়, যাত্রাবাড়ী, ক্যান্টনমেন্ট।

এ এলাকার আওতায় স্থায়ী-অস্থায়ী বসবাসকারী ব্যক্তিরা পাসপোর্ট করতে পারবেন। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জেলা শহরে পাসপোর্ট নবায়ন করা যায়।

আবেদন করবেন কিভাবে : অনলাইন অথবা পাসপোর্ট অফিস নির্ধারিত নবায়ন/রিইস্যু ফরম সংগ্রহ করতে হবে। তারপর ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

ফরম পূরণ করার সময় আপনি যদি আপনার বর্তমান পাসপোর্টের কোনো তথ্য সংশোধন/পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে নিচের ঘরে দুটি নিয়ম সুন্দর করে লেখা আছে। যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে দ্বিতীয় ঘরে লিখবেন। তবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে পুলিশ ভেরিফিকেশন হয়।

আবেদনের সঙ্গে বর্তমান পাসপোর্টে যে পেজে ছবি আছে সে পেজ ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রসহ জমা দিতে হবে। সবার ওপরে টাকা জমার রশিদ আঠা দিয়ে লাগাতে হবে।

ফি কত লাগবে : কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যেমন ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক। সাধারণ পাসপোর্টের জন্য যদি মেয়াদ শেষ এবং ১ বছরের মধ্যে হয় তখন ৩ হাজার ৭৯৫ টাকা জমা। মেয়াদ শেষ এবং ২ বছরের মধ্যে হলে ৪ হাজার ১৪০ টাকা। মেয়াদ শেষ এবং ৩ বছরের মধ্যে হলে ৪ হাজার ৪৮৫ টাকা। মেয়াদ শেষ এবং ৪ বছরের মধ্যে হলে ৪ হাজার ৮৩০ টাকা। মেয়াদ শেষ এবং ৫ বছরের মধ্যে হলে ৫ হাজার ১৭৫ টাকা।

এটি পেতে সময় লাগবে ২১ দিন। জরুরি করার জন্য মেয়াদ শেষ এবং ১ বছরের মধ্যে হলে ৭ হাজার ২৪৫ টাকা। মেয়াদ শেষ এবং ২ বছরের মধ্যে হলে ৭ হাজার ৫৯০ টাকা। মেয়াদ শেষ এবং ৩ বছরের মধ্যে হলে ৭ হাজার ৯৩৫ টাকা। মেয়াদ শেষ এবং ৪ বছরের মধ্যে হলে ৮ হাজার ২৮০ টাকা। মেয়াদ শেষ এবং ৫ বছরের মধ্যে হলে ৮ হাজার ৬২৫ টাকা। এটি পেতে সময় লাগবে ১১ দিন।

সবকিছু ঠিক ঠাক থাকলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনি পাসপোর্টটি আনতে পারবেন। আরও বিস্তারিত জানতে www.dip.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করুন।  তথ্যসূত্র

2983 views

Related Questions