অপশনাল বিষয় কোনটা নিব?
নবম শ্রেণিতে ফরম পূরণ করতে দিয়েছে রেজিঃ এর জন্য।আমি বিজ্ঞান বিভাগে।এখন কোনটা অপশনাল নিব সেটা নিয়ে চিন্তায় আছি।অনেকে বলে উচ্চতর গণিত না নিলে মেডিকেলে পড়া যাবে না।কারণ মেডিকেলে প্রধান হিসেবে জীববিজ্ঞান নিতে হয়।এটা কি সঠিক?আবার অনেকে বলে ইন্জ্ঞিয়ার হতে গেলে অংককে প্রধান রাখতে হবে।আর বিজ্ঞানকে অপশনাল করতে হবে।আমার দুটোতেই পরীক্ষা দিতে ইচ্ছা।এখন কোনটা করব?দয়া করে জেনে উত্তর দিবেন।কারণ এটা আর জন্য খুব গুরুত্বপূর্ণ।
3307 views
2 Answers
মেডিকেল পরিক্ষা দিতে চাইলে আপনার শুধুমাত্র জীববিজ্ঞান বিষয়টা থাকলেই বা পরিক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পাশ করলেই হবে।হোক সেটা অপশনাল বিষয় কিংবা মূল বিষয় হিসেবে সেটা কোন কথা না।আবার ইন্জিনিয়ারিংয়ে পরিক্ষা দিতে চাইলে উচ্চতর গণিত বিষয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।আর আপনি যদি গনিত বেশী ভাল না পারেন তবে আমার মতে অপশনাল বিষয় হিসেবে উচ্চতর গণিত নেওয়া টাই আপনার জন্য সবচেয়ে ভাল হবে।এখন বাকিটা আপনার ইচ্ছা।
3307 views
Answered
আপনি উচ্চতর গণিত বা জীব বিজ্ঞান যে কোনটাকে অপশনাল করতে পারেন। এটা কোন সেক্টরের উপরই প্রভাব ফেলবে না। তবে যদি সাহস আর ভাল পারফরম্যান্স থাকে তাহলে উচ্চতর মূল বিষয় করতে পারেন। তাতে সকল ক্ষেত্রেই আপনার প্রাধান্য বেশি থাকবে।
3307 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy