আপলোড করা ডাটা কোথায় জমা হয়?
1 Answers
আমরা যখন কোনো কিছু ইন্টারনেটে আপলোড করি তখন তা একটি সুপার কম্পিউটারের স্টোরেজে জমা হয়।যেগুলোকে সার্ভার বলা হয়।এগুলোতে আমাদের আপলোড করা ফাইল সেভ করা থাকে।ব্রাউজার ব্যবহার করে এই ফাইলগুলো ব্রাউজ করতে হয়।এই সার্ভার গুলোকে ২৪ ঘন্টাই চালু রাখতে হয়।এই জন্য এই সার্ভারগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হয়। আমরা যখন কোনো ব্রাউজারে সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তখন সার্চ ইঞ্জিনটি সবগুলো সার্ভারকে (সক্রিয় সার্ভার গুলোকে) সমন্বয় করে সেখান থেকে আমাদের সার্চ করা বিষয় বস্তুর সাথে মিল রয়েছে এমন বিষয়বস্তুগুলো আমাদের সামনে প্রদর্শন করে।তখন তা আমরা দেখতে পাই।আবার যখন আমরা কোনো লিংক লিখে বা সরাসরি লিংকে প্রবেশ করি তখন ঐ লিংকটি যে সার্ভারে সেভ করা থাকে সেখানকার সেভ করা ফাইলগুলো আমাদের সামনে প্রদর্শিত হয়। এই সার্ভার গুলো থাকে তা মুলত কোম্পানির উপর নির্ভর করবে।ধরি ,যদি আমরা একটি ছবি ফেসবুকে আপলোড করি তাহলে ফেসবুকের অধীনে থাকা সার্ভারে সেই ছবিটি জমা হবে।আর যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তাহলে তা ইউটিউবের অধীনে থাকা সার্ভারে জমা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy