মাজিস্ট্রেট হতে হলে বিসিএস পরিক্ষায় কি কি subject থাকে?
মাজিস্ট্রেট হতে হলে বিসিএস পরীক্ষায় কি কি subject থাকে
2816 views
1 Answers
নরমালভাবে বিসিএস দিলে যত গুলো সাবজেক্ট থাকে তাতেই এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় টোটাল ১০ টা সাবজেক্ট এবং মত পরীক্ষা হয় ২০০ মার্কে ।
বিষয়গুলি এবং মানবন্টন নিম্নে দেয়া হল। যথাঃ
- বাংলা ভাষা ও সাহিত্য (৩৫ মার্ক)
- ইংরেজি ভাষা ও সাহিত্য (৩৫ মার্ক)
- জাতীয় বিষয়াবলি (৩০ মার্ক)
- আন্তর্জাতিক বিষয়াবলি (২০ মার্ক)
-
ভূগোল (জাতীয় এবং আন্তর্জাতিক), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা (১০ মার্ক)
- সাধারন বিজ্ঞান (১৫ মার্ক)
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (১৫ মার্ক)
- গনিত (১৫ মার্ক)
- মানসিক দক্ষতা (১৫ মার্ক)
- নৈতিকতা, মূল্যায়ন এবং সুশাসন (১০ মার্ক)
প্রিলিমিনারি পরীক্ষায় টিকে গেলে তারপর জেনারেল ক্যাডারদের ১১০০ মার্কের জন্য পরীক্ষা দিতে হয়। যার মধ্যে ৯০০ মার্ক লিখিত পরীক্ষায় এবং ২০০ মার্ক মৌখিক।
লিখিত পরীক্ষার বিষয় এবং মানবন্টন (সাধারন ক্যাডারদের জন্য)
- বাংলা (২০০ মার্ক)
- ইংরেজি (২০০ মার্ক)
- জাতীয় বিষয়াবলি (২০০মার্ক)
- আন্তর্জাতিক বিষয়াবলি (১০০ মার্ক)
- গাণিতিক ব্যাখ্যা ও মানবিক দক্ষতা (১০০ মার্ক)
- সাধারন বিজ্ঞান ও প্রযুক্তি (১০০ মার্ক)
এখানে বিসিএস এক্সামের সাবজেক্ট লিস্ট, মানবন্টন, সিলেবাস ইত্যাদি দেয়া আছে।
লিংকঃ https://jobstestbd.com/40th-bcs-preliminary-syllabus-and-marks-distribution/
লিংকঃ https://jobstestbd.com/40th-bcs-preliminary-syllabus-and-marks-distribution/
2816 views
Answered