মোবাইলে ডিসপ্লে সমস্যা?
আমার Samsung Galaxy 8 মোবাইলের ডিসপ্লেতে আলো আসতাছে না। মোবাইল অন হয়, মোবাইলে কল আসে, (অনূমান করে ডিসপ্লের উপর আঙ্গুল টেনে) কল রিসিভ করে কথা বলা যায়। অনান্য এপ গুলো চলে, যেমন মেক্স প্লেয়ার দিয়ে ওডিও ভিডিও চালানো যায় (অনূমান করে)। এটা কি সমস্যা হতে পারে , মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ? এ অবস্থায় ডিসপ্লে পরিবর্তন করতে হবে নাকি, সার্ভিসিং এর মাধ্যমে সমাধান করা যাবে ?
4016 views
2 Answers
মোবাইলের ডিসপ্লেতে সাধারণত একটি অথবা দুটি ক্ষুদ্র লাইট থাকে। যেগুলোর কারণে আপনার মোবাইলের ডিসপ্লে আলোকিত হয় এবং আপনি দেখতে সক্ষম হন।কোনো কারণে যদি মোবাইলের ডিসপ্লের ওই বাতি/বাতিগুলো নষ্ট হয়ে যায় তাহলে ডিসপ্লে অন্ধকার হয়ে যায় এবং আপনি দেখতে সক্ষম হননা।
আপনি যেহেতু বলছেন আপনার মোবাইলের কার্যক্রম ঠিক-ই হয় কিন্তু ডিসপ্লের আলো দেখা যায়না,সেহেতু ধরে নেওয়া যায় আপনার মোবাইলের ডিসপ্লের বাতি নষ্ট হয়ে গেছে।
এখন আপনার মোবাইলের ওয়ারেন্টি যদি থেকে থাকে, তাহলে আপনি স্যামসাং-এর একটি কাস্টমার কেয়ারে যান এবং আপনার ফোন ঠিক করিয়ে আনুন।আর ওয়ারেন্টি না থাকলে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে যান এবং আপনার ফোন ঠিক করে আনুন।
4016 views
Answered
বেশীর ভাগ স্ক্রিন টাচ মোবাইলে রিবন দ্বারা মোবাইলের মাদার বোর্ড ও ডিসপ্লে সাথে টাচ সংযুক্ত করা থাকে । আপনারটাও তার ব্যতিক্রম নয় বলেই মনে হচ্ছে ।
কোন কারণে ডিসপ্লের রিবন কেটে গেলে এমন হতে পারে ।
আর যদি মোবাইলটি কোন কারণে হাত থেকে পড়ে গিয়ে থাকে তাহলে এমনটা হওয়ার সম্ভবনা বেশি, অন্যভাবেও রিবন কেটে যেতে পারে বা ডিসকানেক্ট হয়ে যেতে পারে ।
এখন লক্ষণীয় বিষয় ডিসপ্লে ভেঙ্গেছে কিনা যদি না ভাঙ্গে এবং
এমনটা হয় তাহলে ডিসপ্লে পরিবর্তন করতে হবেনা । শুধু রিবন টা পরিবর্তন করে দিবে তাহলেই সব ওকে ।
আর এতে খরচও বেশি হবেনা ।
আপনি সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন সেটাই উত্তম হবে । ওয়ারেন্টি থাকলে অবশ্যই স্যামসাংয়ের অফিসিয়াল সার্ভিসিং পয়েন্টে যাবেন অন্যথায় ভালো কোন সার্ভিসিং সেন্টারে যাবেন ।
4016 views
Answered