চ্যালেন্জ করলে কেমন হবে?
আমি জেএসসি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছি আমার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। আমার শিক্ষক, বন্ধুরা, পারাপ্রতিবেশি সব্বাই অবাক এই রেজাল্ট দেখে। আমি চ্যালেন্জ করলে কি উপকার হবে। পিক দেখুন
3 Answers
আপনার পরীক্ষা কেমন হয়েছিল সেটা আপনিই সবথেকে ভালো জানেন। আপনি যদি মনে করেন, আপনি আশানুরূপ রেজাল্ট পাননি, তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করুন। যদি খাতা দেখতে কোনো ভুল হয়ে থাকে অর্থাৎ কোনো প্রশ্নে নাম্বার দিতে বা নাম্বার যোগ করায় বা নাম্বার লিখতে ভুল হয়ে থাকে, তাহলে আপনি উপকৃত হবেন। তবে mcq তে খারাপ হলে উপকার পাবেন না।
আপনি যদি মনে করেন যে, আপনি যেভাবে পরিক্ষা দিছেন আশানুরুপ খারাপ রেজাল্ট হয়েছে।বরং আপনার ধারণা আপনি আরো ভালো রেজাল্ট করার মতো লিখেছেন।তাহলে অবশ্যই বোড চ্যালেঞ্জ করাটা সঠিক হবে।তা নাহলে বোড এমনিতে বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নেই।
জেএসসিতে অপশনাল সাবজেক্ট নাই। তাই জেএসসিতে A+ পেতে হলে সব বিষয়ে A+ পেতে হয়। ৭ টি মূল বিষয়ের মধ্যে ৬ টি বিষয়ে আপনার A+ আছে কিন্তু গণিতের জন্য A+ মিস হয়ে গেছে। গণিতে A- পেয়েছেন যার অর্থ গণিতে আপনি ৬০ থেকে ৬৯ এর মধ্যে নম্বর পেয়েছেন। আপনার গণিত পরীক্ষা কেমন হয়েছে তা আমি জানি না। যদি আপনার মনে হয় গণিতে নিশ্চিত A+ পাওয়ার কথা কিন্তু A+ আসেনি তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে A+ আসবে। আর যদি মনে হয় গণিতে A- পাওয়ার কথা এবং A- এসেছে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে কোন লাভ হবে না। আপনি পরীক্ষা দিয়েছেন তাই গণিত পরীক্ষা কেমন হয়েছে তা আপনরই ভালো জানার কথা। তবুও আপনি বোর্ড চ্যালেঞ্জ করুন। বোর্ড চ্যালেঞ্জ করে গণিতে A+ না এসে A গ্রেড আসলেও জিপিএ 4.79 থেকে বৃদ্ধি পেয়ে 4.86 হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy