ssc-3.5,HSC-5.0,এই রেজাল্ট দিয়ে আমি কি অনেক ভালো চাকরি পাবসরকারি আর প্রাইভেট...?
2 Answers
হুম আল্লাহ যদি সহায় হয় এবং আপনি চেষ্টা চালিয়ে যান তো পাবেন।অযথা চিন্তা না কযে নামাজ পড়ুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হতাশ করবেন না।তবে আপনাকে চেষ্টা করতে হবে।
সরকারি চাকুরীতে এইচএসসি পাশের যে পোস্ট গুলো আছে সব পোস্টেই আপনি আবেদন করতে পারবেন । এখানে নূন্যতম তৃতীয় বিভাগ থাকলেই আবেদন করা যায় । আবেদনের পর আর রেজাল্ট এর ততটা গুরুত্ব থাকে না । আপনি রিটেনে এবং ভাইবাতে ভালো করতে পারলেই চাকুরী পেয়ে যাবেন । আর বেসরকারি বা প্রাইভেটের ক্ষেত্রে বর্তমানে গ্র্যাজুয়েশন ব্যাতীত ভালো চাকুরী পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার , এক কথায় পাওয়াই যায়না । প্রাইভেট কোম্পানী গুলো গ্যাজুয়েশন ছাড়া ভালো কোন পোস্টে নিয়োগ প্রদান করেনা । এছাড়াও প্রাইভেট কোম্পানীতে আরো যা দেখা হয় তা হচ্ছে অভিজ্ঞতা । প্রাইভেট কোম্পানীতে সব সময় অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্ব দেয়া হয় । আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে রেজাল্ট কোন ফ্যাক্টনা । তাছাড়া আপনার রেজাল্ট খারাপও না । যদি প্রাইভেটে জব করতে চান তাহলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করুন এবং সেই সাথে নিজের অভিজ্ঞতার উন্নতি ঘটান । আর যদি সরকারীতে চাকুরী করার ইচ্ছে থাকে তাহলে প্রচুর লেখাপড়া করে নিজের জ্ঞান বৃদ্ধি করেন এবং চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিন । শুভকামনা রইলো ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy