পায়ে আলতা পরা যাবে কিনা?

ইসলাম ধর্মে মেয়েদের পায়ে আলতা পরার ব্যাপারে কি কোন নিষেধাজ্ঞা আছে?
2857 views

1 Answers

হ্যাঁ, নিষেধাজ্ঞা রয়েছে কারণ তা অযু ও গোসলের অঙ্গে পানি পৌঁছতে প্রতিবন্ধক।

এক হাদিসে এসেছে আলী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)  বলেছেনঃ যে ব্যক্তি জানাবাতের গোসলে একটি পশম পরিমাণ স্থান না ধুয়ে ছেড়ে দেবে, তাকে জাহান্নামে এরূপ এরূপ শাস্তি দেয়া হবে। ‘আলী (রাঃ) বলেন, এরপর থেকেই আমি আমার মাথার সাথে দুশমনি করি। এরপর থেকেই আমি আমার মাথার সাথে দুশমনি করি। তিনি তিনবার এরূপ বললেন। বর্ণনাকারী বলেন, সেজন্যই ‘আলী তার মাথার চুল কামিয়ে ফেলতেন। আবু দাউদ 249
2857 views Answered

Related Questions

Next steps