আমার মাসিকের তারিখ ১২/১২/১৮ আমি চাই আমার মাসিক যেন ১ বা ২ সপ্তাহ পিছিয়ে যায়। বিষয়টি খুব জরুরী?
আমার মাসিক হওয়ার তারিখ ১২/১২/১৮ কিন্তু আমার জরুরী কাজের জন্য আমি চাই আমার মাসিক যেন ১ বা ২ সপ্তাহ পিছিয়ে যায়। এর কোন উপায় আছে কি? বিষয়টি খুব জরুরী, প্লিজ উত্তরটা জরুরীই জানাবেন কারন হাতে সময় আছে ২৪ ঘন্টা।
আমার প্রশ্নের উত্তর জরুরী জানতে না পারলে জরুরী কোন ব্যবস্থা গ্রহন করতে পারবো না। আর এই সময়ে মাসিক হলে আমার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। দয়াকরে জরুরীভাবে সাহায্য করুন। এটা আমার জীবনের বড় একটা প্রশ্ন। আমার বয়স ২৫।
1 Answers
আপনার মাসিকের তারিখ হলো ১২/১২/২০১৮ তারিখে কিন্তু আপনি চাচ্ছেন আপনার মাসিক ২ সপ্তাহ পিছিয়ে নিতে তাইতো।তবে এর জন্য আপনাকে নিয়মিত করে পিল খেতে হবে । অর্থাৎ আপনার মাসিকের তারিখ হলো ১২ তাহলে আপনাকে ৯/১০ তারিখ থেকে নরমেন্স৫ পিল খেতে হবে প্রতিদিন দুই বেলা করে। যদি দুই বেলা খেতে না চান তাহলে আপনি ৯/১০ তারিখ থেকে ফেমিকন পিল খেতে হবে প্রতিদিন এক বেলা করে রাতে খাবার পর খাবেন এভাবে আপনি খেতে থাকবেন যত দিন মাসিক বন্ধ রাখতে চান তত দিন এই পিল খেতে থাকবেন এবং যেদিন আপনি মাসিক আনতে চান তার ৩/৪ দিন আগ থেকেই এই পিল খাওয়া বন্ধ করবেন এর পর অপেক্ষা করুন আপনার মাসিক চলে আসবে।তবে যদি ২/১ দিনেও মাসিক না আসে তাহলে ফেমিকন পিলের খয়েরী পিল গুলো খেতে থাকবেন দিনে ১ টা করে প্রতদিন আসা করি এই খয়েরী পিল খাওয়ালিন মাসিক আসবে।
আর এভাবে করেই আপনি আপনার মাসিকের সময় পিছিয়ে নিতে পারবেন তবে মনে রাখবেন এই ফেমিকন পিল খাওয়া অনিয়ম করবেন না বা কোন দিন ১ টা পিল খেতে ভুলে গেলে পরের দিন এক সাথে দুই টা পিল খাবেন যা ভুলে যাওয়া পিল টি সহ খাবেন। আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy