বাচ্চা না নিতে চাইলে কি ওষুধ খাব?
2 Answers
আপনি স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ বড়ি যেমন ফেমিকন, সুখী, নরডেট ২৮ খাওয়াতে পারেন। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে বিস্তারিত ধারণা নিতে পারেন।
যদি আপনি পিল খেতে চান তাহলে আপনি স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ ফেমিকন পিল খেতে পারেন। এই পিল খাওয়ার নিয়ম বক্সের ভিতরের ছোট্ট চিরকুট এর মধ্যে লেখা আছে। তবে আমি সংকিপ্ত করে বলছি ফেমিকন বক্সেরএর একটি পাতাতে মোট ২৮ টি পিল থাকে। ২১টি পিল সাদা আর ৭ টি পিল হলুদ বা অন্য রং এর।
ফেমিকন এর ব্যবহার বিধি ।
১ ।পিল খাওয়ার সিদ্ধান্ত করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
২ মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মােটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন ।
৩ ।পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে শরু তীর চিহ্ন অনুসরন করে একটি করে পিল খেতে থাকুন , নির্দিষ্ট সময়ে , যেমন রাতে শােবার আগে খাবেন। (আহারের পর)
৪ ।প্রতিদিন একটি করে ২১ দিনে ২১টি সাদা পিল খাওয়ার ঠিক পরদিন থেকে প্রতিদিন একটি করে ৭ দিনে ৭টি বাদামী রং - এর পিল খেতে হবে।( বিস্তারিত বক্সের ভিতরের ছোট্ট চিরকুট দেখবেন)
তবে এই পিল আপনি যতদিন বাচ্ছা নিবেন না ততোদিন সেবন করবেন একই সময়ে প্রতিদিন। যদি কোন কারনে একদিন খেতে মনে না থাকে তাহলে মনে পরার সাথে সাথেই খাবেন বা পরের দিন রাতে একসাথে(আগের দিন মিস হওয়া পিল সহ ) দুই টি খাবেন সিরিয়াল অনুযায়ী।
যদি না বুঝেন মন্তব্য করুন চেস্টা করবো বুঝিয়ে দিতে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy