3 Answers

টিউমার এক প্রকার রোগ। মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। যার ফলে টিউমার সৃষ্টি হয়।

2822 views

টিউমার হল কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে সৃষ্ট অস্বাভাবিক সমষ্টি। অস্বাভাবিক বৃদ্ধির আগে কোষ বৃদ্ধির একটি অস্বাভাবিক প্যাটার্ন মেটাপ্লাসিয়া কিংবা ডিসপ্লাসিয়া অতিক্রম করে। যাই হোক, মেটাপ্লাসিয়া কিংবা ডিসপ্লাসিয়া নিওপ্লাসিয়া হবেই, এমন কোন কথা নেই। নিওপ্লাস্টিক কোষের বৃদ্ধি স্বাভাবিক কোষের থেকে অনেক বেশি যা সমন্বয় বজায় রাখতে পারে না। এটির পরিবর্তনকারী উদ্দীপনা অপসারণ করলে আগের অবস্থার কোন পরিবর্তন হয় না। এর ফলে টিউমার হয়।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

2822 views

টিউমার ইংরেজি শব্দ।

টিউমার বলতে চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ তাত্ত্বিক অবস্থাকে বোঝানো হয়েছে। শরীরের যে কোনো স্থানে কোষসমূহ যদি ধীরে ধীরে বা দ্রুততার সঙ্গে অস্বাভাবিক ও অসামঞ্জস্যভাবে ফুলে ওঠে তখন তাকে টিউমার বলে। এক কথায় টিউমার হলো মূল দেহ কোষের রূপান্তর বা নতুন কোষের সংযোজন।

2822 views