হার্ণিয়ার অপারেশন কতটা নিরাপদ?
আমার বয়স ২১ বছর।
আমার ৮-৯ বছর আগে হার্ণিয়া হয়েছে অণ্ডকোষ এর ডান পাশে।
ডাক্তার দেখে বলছে অপারেশন করতে।
কিন্তু চিন্তায় আছি,, অপারেশন কতটা নিরাপদ??
বিয়ের পর সেক্স লাইফে কোনো প্রব্লেম হবে কিনা?? বাচ্চাকাচ্চা জন্ম দিতে প্রব্লেম হবে কিনা??
এগুলো নিয়ে খুব চিন্তায় আছি।।
আর অপারেশন করালে কি আবার হার্ণিয়া হবার কোনো সম্ভাবনা থাকে??
আমার খুব জিম করার শখ।
অপারেশন করার পর কি জিম করতে পারবো??
বি:দ্র: আমার দাদা & চাচাতো ভাইয়েরও হার্ণিয়া ছিলো। তাদের দুইজনেরই অপারেশন করার পর তাদের একশিরা হয়ে গেছিলো এবং দুইজনেরই অণ্ডকোষ একটা করে কেটে ফেলা হয়েছে
প্লিজ হেল্প মি
2799 views
1 Answers
★ ভালো সার্জন দ্বারা অপারেশন করালে পুনুরায় হার্নিয়া হওয়ার কোন সম্ভাবনা নেই।
★না হার্নিয়া অপেরাশন করলে আপনার বিবাহিতা জীবনে কোন প্রভাব ফেলবে না এবং একটি অন্ডকোষ থাকলেই যথেষ্ট বাচ্ছা জন্মদান করার।আর এতে আপনার সমস্যা হলে ডাক্তার অপেরাশন করার কথা বলতেন না।
★ অপেরাশন করার পর জিম করবেন সমস্যা নেই তবে হার্নিয়ার অপারেশন করার ৬-৭ সপ্তাহ পর যেকোন কাজ করতে পারবেন।
তবে এই হার্নিয়া রোগের কিছু প্রতিরোধ করার কিছু পরামর্শগুলো মেনে চললে পেটের মাংসপেশি ও টিস্যু বা কালার টান কমাতে পারা যায়:
-
স্বাস্থ্যকর ওজন রাখাঃ যদি স্বাভাবিক ওজনের চেয়ে বেশি থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়াম ও খাদ্যগ্রহণ করা।
-
উচ্চ আঁশ কোষ্ঠকাঠিন্য ও টানটান অবস্থা প্রতিরোধ করতে সাহায্য করে।
-
ভারী বস্তু উত্তোলনে সতর্ক হতে হবে। পারত পক্ষে ভারী বস্তু উত্তোলন করা যাবে না, যদি একান্তই উত্তোলন করতে হয় তাহলে সর্বদা হাঁটু ভাঁজ করে শুরু করতে হবে, কখনো কোমর বাঁকাবেন যাবে না।
-
ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান মারাত্মক রোগ যেমন ক্যান্সার, এমফাইসেমা ও হ্নদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া ধূমপান সচরাচর দীর্ঘস্থায়ী কাশির সৃষ্টি করে, যা ইনগুইনাল হার্নিয়া সৃষ্টিতে উৎসাহ জোগায়।
ঔষধ সেবন ও ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎকের পরামর্শ নিন।
-
অতিরিক্ত হাটা ও দৌড়া দৌড়ি এমনকি প্রত্যাহিক ব্যায়াম থেকে বিরত থাকুন।
-
-
রোগের ব্যাপারে সবার সাথে খোলামেলা আলোচনা করুন।
2799 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy