আয়কর?

আয়কর মেলা কী?কর দিলে কী হয়? বাংলাদেশের সবাই কর দেয় না কেন?
2540 views

3 Answers

যাদের বাৎসরিক অায় অাড়াই লাখ টাকার বেশি তাদেরকে কর দিতে হয়। যেহেতু সবার বাৎসরিক অায় অাড়াই লাখ টাকার বেশি না, তাই সবাইকে কর দিতে হয় না। কর হচ্ছে সরকারের অায়ের অন্যতম উৎস। সরকারি চাকুরজীবীদের বেতন বোনাস ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর থেকে প্রাপ্ত টাকা দিয়ে করা হয়। প্রতিবছর সরকার অায়কর দেওয়ার জন্য নির্দিষ্ট দিন তারিখ ধার্য করে দেয়। নির্দিষ্ট দিন তারিখে কর অফিসে অায়কর পরিশোধ করতে হয়। নির্দিষ্ট দিন তারিখে কর অফিসে অায়কর প্রদান ও গ্রহণের প্রক্রিয়া হচ্ছে অায়কর মেলা।

2540 views Answered

আপনি যেকোনো দেশেই বসবাস করুন না কেন সেই দেশের প্রাকৃটিক সম্পদ ব্যবহার করছেন। অন্যদিকে দেশটি চালাতে সরকারের প্রচুর খরচ হয়, যেমন চাকরিজীবিদের বেতন ভাতা, রাস্তাঘাট সহ অবকাঠামো তৈরি, দেশ রক্ষার জন্য অস্ত্র কিনতে, শিক্ষা খাতে বহু খরচ, এই খরচ  মেটাতে সরকারের যে টাকা দরকার হয় তা ভ্যাট, কর, আয়কর ইত্যাদি থেকে তুলে। তাই আপনি যে কর দিচ্ছেন তা দেশের জন্য, আপনার নিজের জন্য। কারন রাস্তা না বানালে আপনি গাড়ি চড়তে পারতেন না। এ কারনেই মেলার মাধ্যমেই সবকিছুকে তুলে ধরা হয় যাতে জনতা আয়কর দিতে উৎসাহী হয়।

2540 views Answered

জনগণকে কর প্রদানে উৎসাহ প্রদানের জন্যে এ মেলার আয়োজন করা হয়

2540 views Answered

Related Questions

Next steps