এম এম কিট খাওয়ার ৩৫ ঘন্টা পর ও ব্লাড যাচ্ছেনা।কি করা দরকার?
আমার হাজব্যান্ড গত অক্টোবরের ২৬ তারিখ রাতে কর্মস্থল থেকে বাড়ি আসে।এবং ওই রাতেই আমাদের শারীরিক মিলন হয়। পরদিন চলে যায়। আমরা তখনো কোনো প্রোটেকশন ইউজ করিনি। এরপর আবার নভেম্বরের ৪ তারিখে বাড়ি আসে। সেদিন একবারের জন্য আমাদের মিলন হয়। আমি তখন প্রেগন্যান্ট হওয়ার ভয়ে "নোরিক্স" পিল সেবন করি। এবং তারপরের পিরিয়ড তারিখমত না হওয়ার দিকে আমার চিন্তা হয়। এবং শারীরিক অবস্থা বলে দিচ্ছিলো আমি প্রেগন্যান্ট। প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ দিয়ে টেস্ট করলে দেখি রেজাল্ট পজিটিভ। তারপর আমি একজনের পরামর্শে " এম এম কিট" পিলের বড় ট্যাবলেটটা সেবন করি গত ১৪ তারিখ সকাল ১০টা ১০ এ। এবং ছোট ৪ টি ট্যাবলেট ১৫ তারিখ রাত সাড়ে ৮টায় খাই। ছোট ট্যাবলেট গুলা খাওয়ার দেড় ঘন্টা পর আমার খুব বমি হয়। এবং যোনিপথ দিয়ে হালকা একটু রক্ত বের হয়। এরপর এখন পর্যন্ত আমার কোনো ব্লাড যাচ্ছেনা। শুধু হালকা রক্তের দলা গেছে কয়েকটা যেটা খুবি খুবি সামান্য। বুঝতে পারছিনা কেনো। পিলের নিয়ম অনুযায়ী ৪ ঘন্টা পরই গর্ভটিস্যু বের হয়ে যাওয়ার কথা। কিন্তু তেমন কিছুই দেখছিনা। এ অবস্থায় আমার কি করা উচিৎ,দয়া করে একটু জানালে খুব খুব উপকার হয়।
উল্লেখ্য, অক্টোবরের ২৬ তারিখের আগের পিরিয়ড আমার ঠিকভাবে হইছিলো। এবং তারপর ২৬ তারিখের আগ পর্যন্ত আর কোনো মিলন হয়নি।
আমার মনে হচ্ছে ২৬ তারিখেই আমি প্রেগন্যান্ট হই।
আমার বয়স ২৪।আমার ৪ বছর ৩ মাসের একটা বেবি আছে।
1 Answers
আপু আমার পরামর্শ হলো আপনার এখনি উচিৎ কোন গাইনী ডাক্তারের সাথে যোগাযোগ করা। এছাড়া আপনি মাইসোক্লিয়ার ট্যাবলেট ২টা একসাথে খাবেন আর ২টা জিহবার নিচে ধরে রাখবেন। আশা করি কাজ হবে।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy