ভাই কেউ একটা সুন্দর ভাবে একটা এডমিন পোষ্ট লিখে দিতে পারবেন?

আমি একটা আইবিএস গ্রুপ খুলছি এখন একটি এডমিন পোষ্ট দিতে চাই যাতে করে আইবিএস রুগিরা বুঝতে পারে তাদের আইবিএস হয়েছে কি না
2529 views

1 Answers

#এডমিন_পোষ্ট.......


আইবিএস (অস্বস্তিকর পেটের পীড়া) কি? কেন হয়, চিকিৎসায় করনীয় কি? ইংরেজি পরিভাষায় পেটের পীড়া আইবিএস (IBS) হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম৷ এ রোগে পেট অধিকতর স্পর্শকাতর হয় বলে স্বাভাবিকের চেয়ে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে ও পেটের অনেকগুলো উপসর্গ দেখা দেয়৷ আইবিএস কেন হয়? প্রকৃত কারণ জানা যায়নি তবে খাদ্যনালির অতি সংবেদনশীলতা, অন্ত্র থেকে মস্তিষ্কে পাঠানো বার্তায় ত্রুটির কারণে আইবিএস হতে পারে৷ এ ছাড়া স্নায়ুর চাপ, দুশ্চিন্তা, খাদ্যাভ্যাস, অন্ত্রের প্রদাহ এবং সংক্রমণ, হরমোন, মাদক গ্রহণ, বংশগত কারণ, পেটের যেকোনো অপারেশন ও দীর্ঘকাল ধরে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আইবিএসের সমস্যা হতে পারে৷ উপসর্গ/লক্ষনঃ পেটব্যথা, পেটফাঁপা, পায়খানার সঙ্গে আম যাওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি। কোনো রোগীকে আইবিএস হিসেবে শনাক্ত করতে হলে এ লক্ষণগুলোতে অন্তত দুটি লক্ষণ তিন মাস পর্যন্ত উপস্থিত থাকতে হবে। এ ছাড়া অন্য যেসব লক্ষণ থাকতে পারে, সেগুলো হলো—পেটে অত্যধিক গ্যাস, শব্দ, বুক জ্বালা, বদহজম, পায়খানা সম্পূর্ণ না হওয়া, পেটে ব্যথা হলে টয়লেটে যাওয়ার খুব তাড়া, শারীরিক অবসাদ ও দুর্বলতা, মাথাব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘন ঘন প্রস্রাব ৷ রোগ নির্ণয়ঃ এ রোগ সাধারণত উপসর্গের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়। রোগীর বয়স ও সুনির্দিষ্ট লক্ষণের ওপর নির্ভর করে এক বা একাধিক পরীক্ষার প্রয়োজন হয়। চিকিৎসাঃ মনে রাখতে হবে আইবিএস ঝুঁকিপূর্ণ, সংক্রামক বা বংশগত রোগ নয়৷ চিকিৎসা শুরুর আগে রোগীকে তা ভালো করে বুঝাতে হবে। প্রথমেই রোগী ও চিকিৎসকের মধ্যে একটা সম্পর্ক গড়ে নিতে হবে। তাহলেই এ রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে। রোগীরদের যা মানতে হবেঃ 

* রোগীর উপসর্গ কমে না বলে রোগীরা ঘন ঘন চিকিৎসক পরিবর্তন করেন যা মোটেই ঠিক নয় এটি করলেই ভালো ফল লাভ করা যাবে না, এ কথাটি রোগীকেও বুঝতে হবে।
 * খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে।
 * দুধ ও দুধজাতীয় খাবার পরিহার করতে হবে। * লক্ষ করুন কোন খাবারগুলো আপনার উপসর্গ বাড়িয়ে দেয়, সেগুলো পরিহার করুন৷ * মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে।
 * ব্যায়াম করতে পারেন৷ *
 ইসবগুলের ভুসি ও অন্যান্য আঁশ চাতীয় খাবার কার্যকরী ভূমিকা রাখে

post by.....  হ্যাকার
2529 views Answered

Related Questions

Next steps