ভাইয়া, আমার আগে তেমন স্বাস্থ্য ছিলনা। এর পর হারবালের ঔষধ খেয়েছিলা।  আমাকে হরসেফ সিরাপ এবং সাথ আরেকটা সিপাফ দিয়ে ছিল ডাক্তার। ওই গুলা খেয়ে আমার মোটামুটি স্বাস্থ্য ফিরে আসছিলো। এক বছর স্বাস্থ্য ভাল ছিল মোটা ছিলাম। কিন্তু কিছু দিন ধরে আমি বুজতে পারলাম আমি আগের চাইতে অনেক শুকিয়ে গেছি। আমি কালকে হামদর্দ

থেকে চিকিৎসা নিয়েছিলাম ওরা আমাকে আপলিন সিরাপ ৪৫০মি.লি. 3টি, কারমিনা ঔষধ 3টি,  লিনা ক্যাপসুল ৫০০মি.লি. দুই বক্স, চ্যবন প্রাস ৫০০গ্রাম ১টি এইগুলা ১মাস খেতে বলেছিল। ঔষধ গুলা সব কিনে আনলাম। আমি প্রেসক্রিপশন টা নিচে দিয়ে দিছি। এখন আমার প্রশ্ন হল এই ঔষধ গুলো খেলে কি আমি আগের মত মোটা স্বাস্থ্যবান হতে পারবো?  আগের ডাক্তার কিন্তু হামদর্দ এর মতো এতো ঔষধ দেয়নি। সুধু ২টা সিরাপ দিয়েছিল। 

আশা করি যুক্তিযুক্ত উত্তর দিবেন। অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ ....image

2755 views

2 Answers

আপনি প্রথমেই হাতুড়ে ডাক্তারের ঔষুধ খেয়ে ভুল করছেন,শরীর মোটা হয়নি পানি জমেছিল,এখন পানি শুকিয়ে অসুস্হ্য হয়ে গেছেন, কিছু দিন হমদর্দেরঔষুধগুলি খেয়ে দেখতে পারেন, নতুবা ভাল ডাক্তারের কাছে যান,মোটা হওয়ার কিছু টিপস বিস্ময়ে আছে দেখে নিন।

2755 views

শুনুন মোটা হওয়ার জন্য ঔষধ খাবেন না।আর আগে যে ঔষধ খেয়ে ছিলেন সেগুলো কোন কাজের নয়। আর স্বাস্থ ভালো রাখার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার আর সুষম খাবারেই যতেষ্ঠ ।তবে আপনার এই হামদার্দ এর ঔষধ গুলো আমি দেখলাম এগুলো ভালোই আছে যা আপনার জন্য উপযোগী 

যেমন:-কারমিনা সিরাপ টি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করবে এতে আপনার খাবার রুচি বাড়বে।

লিনা ক্যাপসুল হলো আপনার শরীরের অপুষ্টি,সাধারণ,দুর্বলতা,রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস,রক্তসল্পতা এগুলোর উন্নতি করবে এতে আপনার জন্য ভালো ফলাফল পাবেন। 

চ্যাবনপ্রাশ :- আপনার শরীরের শারীরিক দুর্বলতা,স্মৃতিশক্তি হ্রাস,অপুষ্টি,পাকস্থলীর দুর্বলতা,হৃদপিণ্ডের দুর্বলতা,মস্তিষ্কের দুর্বলতা,ভিটামিনের অভাবে  এই চ্যাবনপ্রাশ সেবন করতে হয়। 

তাই আপনি এই ঔষধ গুলো একমাস খেয়ে দেখুন যদি আপনি আপনার শরীরের উন্নতিলাভ করেন তাহলে আরো দুই মাস খাবেন অর্থাৎ ভালো রেজাল্ট হলে ফুল ৩ মাস সেবন করবেন এতে কোন সমস্যা হবে না ,আর এই ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রয়ার পরিলক্ষিত হয় না।

2755 views