5 Answers

আপনার নাকে মনে হয় পলিপাসের সমস্যা রয়েছে। আপনি কোনো নাক, কান, গলা, রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান এবং আপনার নাকে পলিপাস আছে কিনা পরীক্ষা করিয়ে নিন। আপনি প্রতিদিন 12গ্লাস পানি পান করবেন ইনসাআল্লাহ আপনার নাক বন্ধ হবেনা।

2891 views

নাক বন্ধ হয়ে যাওয়া দুটি কারনের উপর নির্ভর করে প্রথমটি হলো ঠান্ডা, সর্দি লাগা যা সাময়িক ৩-৭ দিনেই সেরে যায়। দ্বিতীয়ত নাকে পলিপ হওয়া জাকে আমার পলিপাস বলে থাকি। যদি আপনার প্রথমটি হয় তবে দুটি বিষয় খেয়াল রাখতে হবে তা হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার চেষ্টা করুন, পর্যাপ্ত পানি ও বিশ্রাম নিম, ভাত খাবার সময় কাচা পেয়াজ খেতে পারেন বা আদার রস বা চিবিয়ে খেতে পারেন এছাড়া ভিটামিন সি জাতিয় ফল যেমন লেবু, কমলা, বাতাবি লেবু, আমলকী ইত্যাদি।এতেও কাজ না হলে এন্টাজল ইউজ করতে পারেন। আর আপনার যদি দ্বিতীয় কারণ হতে থাকে সায়ানোসাইটিস প্রব্লেম তবে আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে তা হলো যে পরিবেশে গেলে বা যে কাজ করলে আপানার এ সমস্যাটি হয় তা এড়িয়ে চলা  যেমন ধুলাবালি, গোসলের অনিয়ম মানে একদিন সকালে অন্যদিন বিকেলে বা রাতে ইত্যাদি ফ্রিজের ঠান্ডা পানি না খাওয়া যেসব খাবার খেলে এসব প্রব্লেম এড়িয়ে চলা । এধরনে সমস্যা এলারজিটিক্যাল সো সাবধানে চলতে হবে। এটা একেবারে নিরাময় হয়না। তাই একটু খেয়াল করে চললে স্বাভাবিক ভাবে চলতে পারবেন। আমি কোন ওষুধের কথা বলছি না এই কারনে যে সব ওশুধেরই সাইড ইফেক্ট আছে।

2891 views
আপনি ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়ে নাক বন্ধ রোধ করতে পারেন। নিচের টিপসগুলো পালন করুন-
১. আদা চা, মেন্থল চা অথবা গরম স্যুপ খেতে পারেন। এতে আপনার গলা ও নাক পরিষ্কার হয়ে থাকে। আদা দেওয়া চা পানে গলাতে ব্যথা থাকলে সেটিও কমে যাবে। আর স্যুপ খাওয়ার ফলে আপনার শরীর গরম থাকবে যার ফলে ঠাণ্ডা লাগার সম্ভাবনা কমে যায়।
২. আবার বন্ধ নাক খুলতে গরম পানির ভাপ নিতে পারেন। এজন্য গরম পানিতে তুলসী পাতা অথবা কোনও ওষুধও মিশিয়ে নিতে পারেন। এতে কমে যাবে মাথার ব্যথাও।
৩. নাক বন্ধের সময় যখন ঘুমাতে যাবেন তখন ২ থেকে ৩টি বালিশের ওপর মাথা রেখে ঘুমাবেন। তাহলে কিছুটা হলেও আরাম পাবেন।
৪. ঝাঁঝালো ওষুধ নয়, স্যালাইন স্প্রে ব্যবহার করতে পারেন। স্যালাইন স্প্রে আপনার নাকের পক্ষে ক্ষতিকারক হবে না। এটা যেকোনও ওষুধের তুলনায় অনেক পাতলা হয়, ফলে জ্বালা জ্বালা ভাব হওয়ার সম্ভাবনও থাকে না।
৫. এছাড়া খুব বেশি গরম জলে গোসল করবেন না। যদি কোনও অসুবিধা না থাকে তাহলে মাথায় হালকা গরম পানি না ঢেলে ঠাণ্ডা পানিই ঢালতে পারেন। এতে দেখবেন আপনার নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ধীরে ধীরে কমে যাবে।
৬. এছাড়া বাইরে বেরুনোর সময় নাকে চাপা দিয়ে তবেই বাইরে বেরুবেন। নাকে সরাসরি ঠাণ্ডা হাওয়া না লাগলে কোনও সমস্যার সৃষ্টি হবে না।
2891 views

কিছু কালোজিরা কাপরে বেধে সেটি নাকের কাছে নিয়ে ধিরে ধিরে নিস্বাশ নিন । আশা করি উপকারে আসবে ।

2891 views

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে নাক বন্ধ রোধে কিছু সহজ পরামর্শ।

১. উঁচু হয়ে শোন

ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নাক বন্ধ ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শোবেন। এতে মিউকাস কম তৈরি হয়। সবচেয়ে ভালো হয়, ছাদ বা সিলিংয়ের দিকে মুখ করে শুইলে। 

২. পেঁয়াজ

নাক বন্ধ রোধে পেঁয়াজ একটি ভালো সামাধান। পেঁয়াজ নাকের সর্দি বের করে দিতে অনুঘটক হিসেবে কাজ করে। নাকের বন্ধভাব রোধে খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে পাঁচ মিনিট নাকের কাছে রাখুন। বিশেষজ্ঞরা বলেন, এটি সাময়িকভাবে হলেও নাক বন্ধভাব দূর করতে সাহায্য করবে।

৩. ঝাল জাতীয় খাবার খান

হ্যাঁ, নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশ উপকারি।এ ক্ষেত্রে ঝাল মরিচ খেতে পারেন। এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হওয়া রোধে সাহায্য করবে।

৪. গরম ব্যাভারেজ

গরম চা অথবা কফি নাক বন্ধ রোধে ভালো কাজ করে। চা,কফির গরম ভাপ মিউকাসকে পাতলা করে। বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন। 

৫. ভাপ নেওয়া

গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেনথল যোগ করুন। এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢাকুন এবং গরম পানির ভাপ নিন। এমনভাবে মাথা ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায়। তবে যেহেতু গরম পানির ব্যাপার তাই কাজটি করার সময় একটু সতর্ক থাকুন।

এই পদ্ধতিগুলো প্রাথমিকভাবে নাক বন্ধ রোধে সাহায্য করে। তবে বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নাক পরিষ্কারের ড্রপ ব্যবহার করতে পারেন।

2891 views

Related Questions