হেপাটাইটিস?

দয়া করে পুরো  বিসয় টি পরে আমাকে সাহাজ্জ করবেন।

আমার বয়স ২৪ বছর কিন্তু সেই তুলনায় আমার দেহ বৃদ্ধি খুব কম।পরজাপ্ত ঘুম আর খাওয়া দাওয়ার পরেও কোন  উন্নতি নেই।

জাই হক এ বেপারে কখনো  চিকিতসকের কাছে জাওয়া হয়নি।

আমি নিয়মিত রক্ত দান করি,গত ৮ মাস রক্ত দিতে গিয়েও কোন  কারনে দেয়া হয়নি।কিছু দিন আগে sohora woardi medicel এ জাই দক্ত দিতে ক্রস মেচিং এর জন্য রক্ত নেয়ার পর বল্লল আমার হেপাটাইটিস বি। 
 এখন আমার কি করা উচিত।


2503 views

1 Answers

হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে।[১] হেপাটাইটিস বি ভাইরাস (HBV) এর আক্রমণে এ রোগ হয়।[১] অনেক সময় সংক্রমণের প্রথম দিকে কোন লক্ষন প্রকাশ পায় না।[১] তবে অনেক ক্ষেত্রে বমি বমি ভাব, চামড়া হলুদ হওয়া, ক্লান্তি, পেট ব্যাথা, প্রস্রাব হলুদ হওয়া প্রভৃতি লক্ষন দেখা যায়।[১] সাধারনত এই লক্ষনগুলো কয়েক সপ্তাহ স্থায়ী হয় এবং কদাচিৎ লক্ষ্মণ প্রকাশ পাওয়ার পর পরিশেষে মৃত্যু হয়।[১][২] সংক্রমণের পর রোগের লক্ষন প্রকাশ পেতে ৩০ থেকে ১৮০ দিন সময় লাগতে পারে।[১] জন্মের সময় আক্রান্ত হওয়া রোগীদের প্রায় ৯০% ক্রনিক বা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি তে আক্রান্ত হন যেখানে ৫ বছর বয়সের পর আক্রান্ত হওয়া রোগীদের ১০% এরও কম এতে আক্রান্ত হন।[৩] দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি তে আক্রান্ত রোগীদের বেশিরভাগেরই কোন প্রাথমিক লক্ষন থাকে না। যদিও এক্ষেত্রে এটি ধীরে ধীরে এটি সিরোসিস এবং যকৃতের ক্যান্সার এ রূপ নিতে পারে।[৪] দীর্ঘস্থায়ী আক্রান্ত হওয়া রোগীদের প্রায় ১৫ থেকে ২৫% মৃত্যুবরণ করতে পারে।[১]

লক্ষন গুলো দেখে নিন:

চোখ হলুদ হয়ে যায়, একে জন্ডিস বলে।

প্রশ্রাবের রং হলুদ হয়।

পেটে ব্যথা এবং সেই সাথে জ্বর হয়।

ক্ষুধা মন্দা এবং বমি বমি ভাব বা বমি হয়ে থাকে।

মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা হয়।

আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি অনুভব করে।

গায়ের চামরার উজ্জলতা নষ্ট হয়ে যায়।

রোগলক্ষণ প্রকাশ পেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার ৷ ৷ নিয়মিত চিকিৎসায় সুস্থ থাকা যায়, কিন্তু আরোগ্য হওয়া যায় না ৷ এর মূল চিকিৎসা হলো রোগীকে পূর্ণ বিশ্রামে রাখা ৷ গ্লুকোজের সরবত খাওয়ালে উপকার পাওয়া যায় ৷ অড়হড় পাতা, ভুঁই আমলার পাতা ইত্যাদির রস খাওয়ায়ে উপকার পাবেন।

2503 views Answered

Next steps