প্রসেসর সম্পর্কে ধারনা প্রয়োজন?
1 Answers
আপনি যদি একজন সাধারন ব্যবহারকারী হয়ে থাকেন বা সাধারন কাজ করবেন, যেমন ধরুন আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান কিংবা মাইক্রোসফট অফিস এর কাজ করবেন অথবা হালকা গেম খেলতে চান এবং সাথে মুভিজ, মিউজিক উপভোগ করতে চান তবে ইনটেল কোর i3 প্রসেসর আপনার জন্য ভালো হবে। আপনাকে অঝতা টাকা খরচ করে ইনটেল কোর i5 বা ইনটেল কোর i7 প্রসেসর কিনতে হবে না। এখন আপনি যদি মধ্যম মাপের ব্যবহারকারী হোন। যেমন মনে করুন আপনি ফটো সম্পাদন করবেন অথবা বেশ কিছু মাল্টিটাস্ক করবেন তবে আপনার জন্য ইনটেল কোর i5 প্রসেসরটি ভালো হবে। তাছাড়া শুধু নাম দেখে প্রসেসর ক্রয় করা থেকে বিরত থাকবেন। প্রসেসর কেনার সময় এর মডেল দেখবেন, এর জেনারেশন দেখবেন, ক্যাশ মেমোরির ইত্যাদি পর্যবেক্ষণ করে তবেই প্রসেসর নির্বাচন করার সিদ্ধান্ত নেবেন। আগেই বলে রাখি আপনি যদি অনেক অগ্রসর ব্যবহারকারী না হয়ে থাকেন তবে ইনটেল কোর i7 প্রসেসর আপনার কোনো কাজের না। আপনি যদি হাই-কোয়ালিটি ভিডিও রেন্ডার করতে চান অথবা 3D রেন্ডার করতে চান কিংবা হাই-কোয়ালিটি গেমিং করার কথা ভাবেন, তাহলে শুধু তখনই কম্পিউটার প্রসেসর ইনটেল কোর i7 এর প্রয়োজন পরবে আপনার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy