1 Answers
দুটি বস্তুর মধ্যে যে আকর্ষন বল তা মহাকর্ষ। বস্তু দুটি হতে পারে মহাবিশ্বের কোন বস্তু যেমন মঙ্গল গ্রহ ও শনি গ্রহের ভেতর আকর্ষন। আবার পৃথিবীর দুটি বস্তু হতে পারে যেমন এক খন্ড লোহা ও এক খন্ড ইটের ভেতর যে আকর্ষন বল। এগুলা মহাকর্ষ। এখানে বলা যায় যেকোন দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল আছে। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে অন্য কোন বস্তুর ভেতর যে আকর্ষন বল তাকেই অভিকর্ষ বলে। এখানে খেয়াল করুন পৃথিবী ও চাদের আকর্ষন অভিকর্ষ করন একটি পৃথিবী নিজে। কিন্তু পৃথিবীও মহাবিশ্বের একটা বস্তু তাই মহাকর্ষ অনুসারে এটিও মহাকর্ষ। কিন্তু অভিকর্ষ হিসাবে আলাদা করছি এই কারনে যে পৃথিবীর সাপেক্ষে ধরা হচ্ছে। যেমন সকল পুলিশই মানুষ কিন্তু সকল মানুষ পুলিশ না। আমি আপনি পুলিশ না। কিন্তু যারা পুলিশ তারাউ আমাদের মতই মানুষ। তেমনি, যেকোন দুটি বস্তুর ন্যায় পৃথিবী ও চাদের আকর্ষন মহাকর্ষ, কিন্তু পৃথিবীর সাপেক্ষে অন্য বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষন তা অভিকর্ষ হিসাবে ধরা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy