অনার্সের রিলিস স্লিপ সম্পর্কে!?
আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনে ২য় মোরিট লিস্টে নাম আসে নি, এখন রিলিস স্লিপ এর জন্য অপেক্ষা করছি, আচ্ছা আমি যেই কলেজে প্রথম আবেদন করেছিলাম, যেইটার প্রথম ও দ্বিতীয় মেরিট লিস্টে আমার সুযোগ হয়নি, আমি কি রিলিজ স্লিপে ঐ কলেজে আবার আবেদন করতে পারব? আর রিলিজ স্লিপে কি ৫ টা কলেজই আবেদন করতে হবে? ২-৩ টা করা যাবে না?আর রিলিজ স্লিপে সম্ভ্যাব্য কত তারিখ হতে আবেদন করা শুরু হবে? ধন্যবাদ
2566 views
1 Answers
যে কলেজে ভর্তি অাবেদন করে ১ম ও ২য় মেধা তালিকায় চান্স পাননি,রিলিজ স্লিপে ঐ কলেজে অাবেদন করতে পারবেন। রিলিজ স্লিপে সর্বোচ্চ ৫ টি কলেজে অাবেদন করতে পারবেন। ২-৩ টি কলেজেও অাবেদন করতে পারবেন। ২-৩ টি কলেজে অাবেদন না করে ৫ টি কলেজে অাবেদন করুন। এতে চান্স পাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হলে রিলিজ স্লিপের অাবেদন শুরু হবে। রিলিজ স্লিপের অাবেদনের তারিখ এখনো ঘোষণা করা হয় নি। তবে অনুমান করে বলতে পারি ২৫ অক্টোবরের পর থেকে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে।
2566 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy