1 Answers
এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর তারিখ: ০৮-০৫-২০১০- এ ছাপা (মিশরে স্কলারশিপের তথ্য) শিরোনামের প্রতিবেদনটি পেশ করলাম আশাকরি উপকৃত হবেন।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মিসরের আল আজহার ইনস্টিটিউট পাঁচটি এবং আল আজহার বিশ্ববিদ্যালয় ১০টি বৃত্তির অফার দিয়েছে। আল আজহার ইনস্টিটিউটে দরখাস্ত করতে প্রার্থীকে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করতে প্রার্থীকে এইচএসসি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় ক্ষেত্রে শিক্ষার মাধ্যম আরবি ভাষা। যোগ্যতা: মুসলিম, বাংলাদেশি নাগরিক, স্কলারশিপসমূহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সমমান হবে না, প্রার্থীকে সুস্থ হতে হবে। প্রার্থীদের ইংরেজিতে লিখিত দরখাস্ত এবং সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১০/৬/২০১০ তারিখের মধ্যে সরাসরি ঢাকার মিসর দূতাবাসে পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীরা ঢাকার মিসরীয় দূতাবাসে টেলিফোন: ৮৮৫৮৭৩৭-৯ নম্বরে যোগাযোগ করতে পারেন।
2914 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy