অনুচক্রিকা কম?
1 Answers
যেসকল কারণে রক্তের অণুচক্রিকা বা প্লাটিলেট কমে যেতে পারে:
১.ডেঙ্গু জ্বর: ডেঙ্গু সংক্রমণ হলে অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয় এবং সঠিক ভাবে কাজ করতে পারে না। ফলে রক্তে অনুচক্রিকা বা প্লাটিলেট কাউন্ট কমে যেতে শুরু করে। আর এই কারণে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়।
২. চিকুনগুনিয়া জ্বর: চিকুনগুনিয়া জ্বর হলে রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়। তাই রোগীর রক্তপাতের ঝুঁকি থাকে।
৩. ম্যালেরিয়ার: ম্যালেরিয়ার হলে রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়।
৪.হাম: হাম হলে রক্তে প্লাটিলেট বা অনুচক্রিকার পরিমান কমে যায়।
৫.ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া: ব্যথায় অনেকেই আইবুপ্রফেন খান। বাজারে এটি ব্রুফেন, ফেবরিলিক্স, আইবুজেসিক ইত্যাদি নামে পাওয়া যায়। রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যেতে দেখা যায় এই ওষুধ ব্যবহারের ফলে।
৬.ব্লাড ক্যানসার: ব্লাড ক্যানসার হলে রক্তের অনুচক্রিকা এবং শ্বেতকণিকা কমে যায়।
৭.কেমোথেরাপি: কেমোথেরাপি চলাকালে রক্তের অনুচক্রিকা কমে যেতে পারে। এর ফলে স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণ রক্তক্ষরণ হতে পারে।
৮.গর্ভাবস্থায় লিভার রোগ: একিউট ফ্যাটি লিভার অব প্রেগন্যান্সি হলে অনুচক্রিকা (প্লাটিলেট) কমে যায়।
অনুচক্রিকা বাড়ানোর উপায়...
রক্তে অত্যান্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো অনুচক্রিকা । এর প্রধান কাজ রক্ত হলো রক্ত জমাট বাঁধায় সহায়তা করা । শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।সুষম খাদ্য গ্রহণ করলে অনুচক্রিকা বৃদ্বি পায় । তাছাড়া নিয়মিত ব্যায়াম করার ফলে শরীরের লোহিত,শ্বেত ও অনুচক্রিকার সংখ্যা বাড়িয়ে দিয়ে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
আশা করি সাহায্য করতে পেরেছি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy