2 Answers

যে পদার্থগুলো "প্রবাহিত" হতে পারে তাকে প্রবাহী বলে । তরল ও বায়বীয় পদার্থকে প্রবাহী বলা হয় ।

3456 views Answered

প্রবাহী বলতে বুঝায়: অবিচ্ছিন্ন সুনির্দিষ্ট আকারবিহীন বস্তু, যা প্রবাহিত হওয়ার যোগ্য এবং ধারণকৃত পাত্রের আকার ধারণ করে। ইংরেজি-তে তাকে fluid বলে।  আরেকেটু বুঝিয়ে বললে, বস্তু মাত্রই জায়গা দখল করে।  বস্তু কঠিন, তরল ও বাষ্পীয় দশায় থাকতে পারে। এর ভিতরে তরল ও গ্যাসীয় পদার্থের ভিতর একধরনের আন্তঃটান থাকে।  ফলে কোনো পাত্রে রক্ষিত তরল বা বায়বীয় পদার্থ থেকে একটু বের করার চেষ্টা করলে, দেখা যায়, পাত্রে রক্ষিত সকল বস্তুর ভিতরে এই টান সক্রিয় হয়ে উঠে।  বস্তুর এই বিশেষ গুণের কারণে তরল ও গ্যাসীয় পদার্থকে প্রবাহী বলা হয়।  এই প্রবাহীগুণের জন্য বায়ুপ্রবাহ বা জলস্রোতের সৃষ্টি হয়।  এই সূত্রে প্রবাহীকে দুটি ভাগে ভাগ করা হয়।  ভাগ দুটি হলো

  • গ্যাস (gas): একটি আদর্শ তাপামাত্রা এবং চাপে যার ভর সুনির্দিষ্ট থাকে, কিন্তু সুনির্দিষ্ট আকার ও আয়তন সুনির্দিষ্ট থাকে না।
  • তরল পদার্থ (liquid): একটি আদর্শ তাপামাত্রা এবং চাপে যার আয়তন ও ভর সুনির্দিষ্ট থাকে, কিন্তু পাত্রের আকার পরিবর্তন হলে এর আকারের পরিবর্তন ঘটে।

3456 views Answered

Next steps