3 Answers

মেন্যু আসতে ৩ থেকে ৭ দিন সময় লাগবে

2999 views

আপনি Account খুলার পর *322# dail করলে option আসবে ।

2999 views

বর্তমানে সকল গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, ও টেলিটক গ্রাহকগণ রকেট একাউন্ট খুলতে পারবেন।


যেভাবে রকেট একাউন্ট খুলবেনঃ

আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন। রিপ্লাই চেপে ১ লিখে OK করুন। রিপ্লাই চেপে আপনার পছন্দমত চার সংখ্যার গোপন পিন লিখে OK করুন। এরপর প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।


প্রাথমিক একাউন্ট খোলার পর্ব শেষ। এখন আপনি আপনার ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যেয়ে একটি একাউন্ট ওপেনিং ফরম (KYC) পুরন করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিয়ে জমা দিন। অনধিক ৩-৫ কার্য দিবসের মধ্যে আপনার একাউন্টটি অনুমোদনের SMS পাবেন।


এছাড়াও আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টেও  রকেট একাউন্ট খুলতে পারবেন।


প্রাথমিক ভাবে আপনার রকেট একাউন্টের মাধ্যমে “ক্যাশ ইন” সেবাটি ব্যবহার করতে পারবেন। তবে, একাউন্টটি অনুমোদিত হওয়ার SMS পাওয়ার পর আপনি, ক্যাশ আউট, টপ-আপ, সেন্ডমানি, পেমেন্ট সহ রকেট-এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন।


একাউন্ট খোলা না হলে কোন অপশন আসবেনা, ইংরেজিতে এমন লেখা আসবে You are not registered.


2999 views

Related Questions