হার্ডডিস্ক হতে চিরদিনের জন্য ডাটা ডিলিট করতে?
2 Answers
কিভাবে তা করবেন তা জেনে নিন।
দা রিক বুট অ্যান্ড নুক বা ডিবিএএন সফটওয়্যারটি সম্পর্কে হয়তো জানেন। এটি বিনা মূল্যের একটি বুটেবল টুল, যা হার্ডডিস্কের ডাটা সম্পূর্ণভাবে মুছে ফেলার সুবিধা দেয়। ডিবিএএন একটি কমান্ড লাইন টুল অর্থাৎ লিখে নির্দেশ দেওয়া লাগে কিন্তু এটি ব্যবহার করা খুবই সহজ। এটির কাজ হচ্ছে, হার্ডডিস্কের সব ডাটাগুলোকে অর্থশূন্য ডাটায় প্রতিস্থাপন করা। অর্থশূন্য ডাটায় পরিণত করে এটি পুরাতন ডাটাগুলোকে ধ্বংস করে দেয় এবং তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। ডিবিএএন ব্যবহারের বিভিন্ন উপায় রয়েছে তবে ‘অটোনুক’ উপায়টা সবচেয়ে সহজ। অটোনুক তিন ধাপে কাজ সম্পন্ন করে যার ফলাফল আপনার ডাটা ধ্বংস হয় ডিওডি মানসম্মতভাবে।
যেভাবে ডিবিএএন ব্যবহার করবেন, প্রথমে http://dban.org সাইট থেকে ডিবিএএন আইএসও ডাউনলোড করে নিন, এরপর বুটেবল পেন ড্রাইভ তৈরি করুন। এবার এই ডিবিএএন পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার বুট (অর্থাৎ কম্পিউটার রিস্টার্ট দিয়ে কিবোর্ড থেকে এফ১২ বাটন চেপে বুটেবল ড্রাইভ সিলেক্ট) করুন। কমান্ড দিয়ে এন্টার চাপুন। ডিবিএএন এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার ড্রাইভ মুছা শুরু করবে এবং তিনটি পাসে সম্পূর্ণ করবে অর্থাৎ আপনার ডাটা ওভাররাইট করে তিনবার অর্থশূন্য করে সম্পূর্ণভাবে মুছে দেবে। আপনার হার্ডডিস্কের মেমোরির আকারের ওপর নির্ভর করে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে, তাই রাতের বেলা সম্ভবত এই প্রক্রিয়া শুরু করাটা আপনার জন্য ভালো হতে পারে। তিন ধাপের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর, আপনার ড্রাইভের ডাটা সম্পূর্ণভাবে মুছে যাবে এবং অপুনরুদ্ধারযোগ্য। সফটওয়্যারের ব্যাপারে যদি আপনার ধারণা কম থাকে এবং আপনি যদি ডাটা ধ্বংসের প্রক্রিয়াটি সহজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে করতে চান তাহলে আপনার জন্য দারুণ সহায়ক হবে, হার্ডডিস্কের তথ্য মুছে ফেলার বিশেষ ডিভাইস (হার্ডডিস্ক ইরেজার)। তবে এসব ডিভাইস সস্তা মূল্যের নয়, দাম প্রায় ২০০ ডলার। কিন্তু আপনার হার্ডডিস্কের সংখ্যা যদি বেশি হয়ে থাকে, তাহলে এই ডিভাইস খুবই দরকারী। হার্ডডিস্ক মুছে ফেলার ডিভাইসের ব্যবহার খুবই সহজ, কেবল ডিভাইসের মধ্যে হার্ডডিস্ক রেখে বাটন প্রেস করলেই, বাকি কাজ স্বয়ংক্রয় সম্পন্ন হবে।
আপনি যা বলছেন তা সম্ভব কি না তা জানিনা । তবে যে কোন ফাইল নোটপ্যাডে ওপেন করে সব কোড ডিলিট করে সেভ করুন তার পর ফাইলটি ডিলিট করুন । এবার ফাইলটি রিকোভারী করে ওপেন করুন, দেখবেন কিছুই দেখাবেনা । এভাবে ডিলিট করতে পারেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy