4 Answers

সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার  দিয়ে।

2859 views Answered

মুলত তরঙ্গদৈর্ঘের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্নয় করা হয়।

2859 views Answered
সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য SONAR নামক যন্ত্র ব্যবহৃত হয় । পানির মধ্যে এই যন্ত্রের শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ উত্‍পন্ন করে প্রেরণ করা হয় । এই শব্দ সমুদ্রের তলদেশে বাধা পেয়ে আবার উপরে ওঠে আসলে গ্রাহক যন্ত্রের সাহায্যে গ্রহণ করা হয । শব্দ প্রেরণ ও গ্রহণের সময় রেকর্ড করে বিয়োগ করলে শব্দের ভ্রমণকাল বের করা যায় । ধরা যাক , এই সময় t এবং সমুদ্রের গভীরতা d । যদি পানিতে শব্দের বেগ v হয় তবে,,,

2d=vt

d=vt/2......(i)

শব্দ যাওয়া ও আসা মিলে d+d=2d পথ অতিক্রম করে । এই শব্দের বেগ জেনে ওপরের সমীকরণের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ।

তবু যদি না বুঝেন তাহলে মন্তব্য করুন ।

2859 views Answered

sonar নামক যন্ত্র দ্বারা সমুদ্রের গভীরতা মাপা হয়।এটা নৌযানের নিচে লাগানো থাকে।এটি দিয়ে শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে সমুদ্রের তলদেশে প্রেরণ করা হয়।তশদেশে যেতে আবার তলদেশে ধাক্কাখেয়ে ফিরে আসতে যে সময় নেয় তা নিচের সমীকরণে বসিয়ে যন্ত্রটি হিসেব করে বলে দেয় গভীরতা কত। d=vt/2,এখানে d হলো গভীরতা. যেটা বের করতে হবে,v ঐ পানিতে শব্দের বেগ,tহলো সময়।

2859 views Answered

Next steps