জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন সংক্রান্ত?
আমি ২০১৪ সালে এস,এস,সি পাস করেছি।
3 Answers
২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদনের ক্ষেত্রে যেসকল শিক্ষার্থী ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি এবং ২০১৭ বা ২০১৮ সালে এইচএসসি পাশ করেছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আপনি যেহেতু ২০১৪ সালে এসএসসি পাশ করেছেন তাই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। তবে পাস কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে
অনলাইনে আবেদন করতে প্রয়োজন এসএসসি ও এইচএসসি পাশের রোল নম্বর এবং ১টি পাসপোর্ট সাইজের ছবি।
আর অনলাইনে পূরণ করা ফরমের সাথে এসএসসি ও এইচএসসি পাশের মার্কসীট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকাসহ আবেদন ফরমে উল্লিখিত কলেজে ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর ২০১৮ তারিখ থেকে শুরু হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy