2 Answers

ডিভাইসের পূর্ণ কর্তৃত্ব হাতে নেওয়ার প্রক্রিয়াকে Root বলে।

2856 views

রুট শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মূল অথবা শিকড়। এন্ড্রয়েড এ রুট বলতে বোঝায় ডিভাইস এর পূর্ন নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়া। ফোন প্রস্তুত কারক কোম্পানি গুলো ফোন তৈরীর সময় ফোনটা লক করে দেয়। এর কারন ফোনে এমন কিছু সিস্টেম ফাইল আছে যেগুলি ডিলিট হয়ে গেলে ফোন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যখন ডিভাইসটি রুট করবেন তখন সিস্টেম ফাইলগুলোতেও আপনি এক্সেস পাবেন এবং চাইলে ডিলিট ও করতে পারবেন। আরো একটা কথা রুট করলে ফোন এর ওয়ারেন্টি বাতিল হয়ে যায়। যদিও রুট করা ফোন ইউজ করে যথেষ্ট সুবিধাদি এবং মজা পাওয়া যায়, তারপরো প্রযুক্তিগত যথেষ্ট দক্ষতা না থাকলে ফোন রুট না করাটাই ভালো। কারন এতে করে আপনি হয়তো না বুঝে এমন কোনো একটা ফাইল ডিলিট করতে পারেন যার জন্য আপনার ফোনটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ।

2856 views