জমির খোজ পেতে কি করব?
আমার দাদার রেখে যাওয়া জমিজমার দলীল আমার মেজো চাচার কাছে। আমার বাবা মারা গেছে এখন এই জমি গুলোর তথ্য পেতে কি করবো। চাচার কাছ থেকে দলীল পাওয়া সম্ভব না।
2658 views
1 Answers
আপনি আপনাদের স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে গিয়ে আপনার দাদার নাম ও মৌজার নাম বলুন। তারা তল্লাশী দিয়ে আপনাদের জমির পরচা বের করে দিবে। সেখান থেকে আপনি আপনাদের জমি সম্বন্ধে তথ্য গ্রহণ করতে পারবেন। জেলা ভূমি অফিসে গিয়ে তল্লাশী দিয়ে আপনাদের জমির দলীলও উদ্ধার করতে পারবেন।
2658 views
Answered