সেক্স করেছি কিন্তু মাসিক ও হচ্ছে না!?

 আমরা চুপিসারে বিয়ে করি,কেউ জানে না।।  আমরা গত ১১তারিখ অসতর্কতার সহিত মিলিত হই।১৩তারিখ ওর মাসিক এর দিন ছিল কিন্তু আজ ১৮তারিখ ওর মাসিক হচ্ছে না। র হা আমরা ওইদিন শুধু অর্ধেকটা ডুকাইছিলাম।পুরটা ডুকেনি। সেক্স এর ৮দিন আর মাসিক এর দিন এর ৬দিন অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু মাসিক এখন ও হচ্ছে না। এক্ষেত্রে কি প্রেগন্যান্ট হওয়ার ঝুকি আছে? আমরা এখন ই বাচ্চা নিতে চাই না। তো এখন কি করা উচিত আমাদের। যদি প্রেগন্যান্ট হয়েই যায়,তাহলে নস্ট করতে আমাদের কি করা উচিত? আমরা খুব ভয়ে আছি,প্লিজ হেল্প করুন। ।।
2948 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

সেদিন বীর্যপাত হয়েছিল কিনা সেটা পরিষ্কার করে বলেন নি। যদি হয় তাহলে ও ৮ দিন পার হয়ে গেছে এখন ইমারজেন্সি পিলও কাজ করবে না। মেয়েদের দাম্পত্য জীবনের প্রথম দিকে একটু মাসিকের গন্ডগোল হতে পারে এটা তেমন চিন্তার বিষয় নয়। এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত কমবেশি হতে পারে। যেহেতু আপনি মাসিক চক্রের শেষের সপ্তাহে সহবাস করেছেন বুঝা যাচ্ছে তাই এখানে বাচ্চা হবার সম্ভাবনা নাই। এখন মাসিকের ৬ দিন পার হয়ে গেছে , আপনি ১৪ তম দিন পর্যন্ত অপেক্ষা করেন তারপরও মাসিক না হলে তখন পেশাবে কাঠি পরিক্ষা করে দেখেন প্রেগন্যান্ট হল কিনা। তারপর সিন্ধান্ত অনুযায়ী গাইনী ডাক্তারের পরামর্শ নিন। 

2948 views Answered

Related Questions

Next steps