ফ্রিজ সম্পর্কে...........................?

ইউনিটেক ফ্রিজ গুলো কেমন?? এটা কি ওয়ালটন  এর চেয়ে ভালো হবে??? কোথা থেকে কিনলে ভালো হয় শো-রুম না ডিলার এর কাছ থেকে? উল্লেখ্য : ডিলার আমার বাসার পাশে।
3079 views

4 Answers

ডিলার যেহেতু আপনার বাসার পাশেই সেহেতু ওনার কাছ থেকে নেওয়াটাই ভালো হবে আশা করিতেছি।

3079 views Answered

ইউনিটেক নামটি নতুন জানলাম। ওয়ারেন্টি গ্যারান্টি যদি ওয়ালটন এরচেয়ে বেশি হয় তাহলে নিয়েনিন। আর এর ব্যাবহারকারীদেরসাথে পরামর্শ করুন। সবশেষে যদি ইউনিটেক বিবেচিত হয় তবে ডিলারের কাছথেকে নিয়েনিন। যেহেতু হাতের কাছে আছে।

3079 views Answered

ইউনিটেক ফ্রিজ নামটা আজকেই প্রথম শুনলাম। ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করার জন্য। তাই দেখেশুনে ভাল মানের ফ্রিজ কেনাই ভাল। আপনি আপনার বাসার পাশের ডিলারের সাথে ভাল করে কথা বলে নিন। ব্যবহার করতে গিয়ে বার বার সমস্যার সৃষ্টি হলে, ভাল সার্ভিস তো দুরের কথা বরং বিরক্ত হবেন। কমদামে আপনি যমুনা ফ্রিজ নিতে পারেন, ওয়ালটন থেকে তুলনামূলকভাবে যমুনা ভাল ফ্রিজ। যমুনা ফ্রিজ ভাল সার্ভিস দিবে। আপনি যদি ইউনিটেক ফ্রিজ কিনেন ,তাহলে ফ্রিজ কেনার আগে অবশ্যই ফ্রিজের মান যাচাই করে নিন। ওয়ারেন্টি, সার্ভিস সম্পর্কে ভালভাবে জেনে কিনুন।

3079 views Answered

ভাই এই ফ্রিজ ভাল না।আমার এক প্রতিবেশি কিনেছে,কিনার দুদিন পরেই ফ্রিজ অনেক জোরে শব্দ করে ,আর বরফ হয়না।তাই আপনি বিদেশি কোম্পানির এলজি কিনতে পারেন,ভাল ফ্রিজ দাম একটু বেশি।দেশি কোম্পানি কোনো ফ্রিজেই ভাল না,একদম বাজে কোয়ালিটি।আর যদি চান তো দেশি কোম্পানির ইকোপ্লাস কিনতে পারেন।এটাই ভাল কারণ এলজির বাটারফ্লাই কোম্পানি এটা সরাসরি তৈরি করে ।

3079 views Answered

Next steps