পড়ার টেবিল?

রাত্রে পড়ার টেবিলে বসলেই ঘুম ধরে এর থেকে পরিত্রানের উপায় কি।
3051 views

7 Answers

মাঝে মাঝে দারিয়ে পড়া শুরু করে দিন। 

তারপর আবার বসুন। 

মাঝখানে পানি পান করুন এতে প্রস্রাবের ভাব হবে আর ঘুম কম হবে। 

বেশি ঘুমের ভাব হলে মুখে হালকা পানির ছিটা দিন।

3051 views Answered

এর থেকে পরিত্রানের উপায় হচ্ছে আপনাকে দিনে ঘূম পাড়তে হবে।তাহলে আপনি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারবেন।পড়ার টেবিলে বসে মাঝে মাঝে চোখ মুখ ধুয়ে নিতে হবে।আরেকটা উপায় হচ্ছে কয়েক মুঠো চাউল পরার কিছুক্ষন পর যখন ঘুম আসতে শুরু করবে তখন খেয়ে পানি খাবেন।তাহলে আর আপনার ঘুম পাবেনা।সবথেকে ভালো হবে দিনে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া।

3051 views Answered

পড়ার টেবিলে বসার আগে একটু বেয়াম করেনিন আর হাত মুখ ভাল করে ধুয়ে নিন দেখবেন ঘুম চলে যাবে। আর পড়ার টেবিলে বসার আগে ভাল করে ঘুমিয়ে নিবেন যেন পড়ার মধ্যে ঘুম না আসে। 

3051 views Answered

১। শব্দ করে পড়ুনঃ অনেকেই পড়ার সময় খুব আস্তে বা মনে মনে পড়ে। এর ফলে অনেক সময় পড়ার প্রতি মনযোগ হারিয়ে ফেলে। ২। ঠান্ডা পানিঃ পড়ার সময় চেষ্টা করবেন হাতের কাছে পানি রাখার। কারণ ঘুম পেলে উঠে যেতে ইচ্ছে করে না। যখন আপনি ঘুম অনুভব করবেন ঠিক তখন এক গ্লাস ঠান্ডা পানি পান করুন এবং রুমাল ওই ঠান্ডা পানিতে ভিজিয়ে দু চোখ মুছে নিন। দেখবেন ঘুম জানালা দিয়ে পালাবে। ৩। স্থান পরিবর্তনঃ আমরা অনেকেই পড়ার সময় বিছানায় শুয়ে শুয়ে পড়ি। যেটা একটা প্রধান ভুল। মন আমাদের শরীরের অবস্থা ফলো করে। আপনি যদি দৌড়াতে থাকেন তাহলে আমাদের মন দৌড়ানোর দিকে ফলো করে। আবার আপনি যদি বিছানায় শুয়ে বা বসে থাকেন তাহলে মন ধরে নিবে এখন আপনি রিল্যাক্স করতে চান। তাই দ্রুত ঘুম চলে আসে। কারণ বিছানা তো ঘুমানোর জন্যই। তাই বিছানা ত্যাগ করে পড়ার জন্য চেয়ার- টেবিল ব্যবহার করুন। তবে চেয়ারটা কাঠের হলে ভাল হয়। নইলে বেশি আরাম পেলে ঘুম তো আবার আক্রমণ করবে। ৪। দাড়িয়ে দাড়িয়ে পড়ুনঃ পড়তে বসলে ঠিক যে সময় আপনার ঘুম পায় তখন দাড়িয়ে দাড়িয়ে পড়তে থাকুন। দাড়িয়ে পড়লে ঘুম আপনার কাছেও ভিড়তে পারবে না। তবে হাটতে হাটতে পড়বেন না। তাহলে ঘুম আসবে না ঠিকই কিন্তু মনযোগ হাটার মধ্যে চলে যাবে। তাই চেষ্টা করুন দাড়িয়ে পড়ার। কিন্তু সব সময় দাড়িয়ে পড়ার দরকার নেই। শুধু পড়তে বসে যখন ঘুম পায় তখন দাড়িয়ে পড়ুন। ৫। একা একা পড়বেন নাঃ আমরা অনেকেই একা একা পড়ি। আমাদের রুমে অন্য কেউ না থাকায় আমরা পড়ছি নাকি ঘুমাচ্ছি সেটা কেউ দেখছে না। তাই একা একা পড়তে পড়তে আমরা ঘুমিয়ে যায়। তাই আপনার পড়ার টেবিলটি এমন জায়গায় সেট করুন যেন বাবা-মা বা অন্য কেউ আপনি কি করছেন তা দেখতে পায়। এছাড়া পড়তে বসে আপনার যখন ঘুম পাবে বা ওই ঘুমের সময় আপনি বাবা-মা আপনাকে দেখতে পাচ্ছে এমন জায়গায় পড়তে পারেন।

3051 views Answered

পড়ার মাঝে বিরতি দিবেন।বিরতিতে ব্যায়াম করবেন।তাই ঠিক হয়ে যাবেন।

3051 views Answered

পড়ার মাঝখানে ১ কাপ চা খাবেন।তাহলে ঘুম কেটে যাবে।

3051 views Answered

এই সমস্যাটি সবারই হয়ে থাকে, বিশেষ করে ছাত্র‍-ছাত্র‍ীদের। আমারও পড়তে বসলেই ঘুম আসে। পড়তে বসলে দুইবার দুধ চা খাবেন। পড়ার আগে একবার, এর ৩ ঘণ্টা পর আরেক বার। হাটবেন আর পড়বেন একটানা পড়ার টেবিলে বসে পড়বেন না।

3051 views Answered

Related Questions

Next steps