4 Answers
হুযুর (সাঃ) নিজ কন্যা হযরত ফাতিমা (রাঃ) যিনি সমস্ত জান্নাতী মহিলাদের সর্দার, তাঁর বিবাহের সময় যে মহর নির্ধারিত করেছিলেন, তাকেই মহরে ফাতেমী বলে। আর মহরে ফাতেমী শুধুমাত্র সামর্থ্যবান স্বামীর জন্য সুন্নাত। সকলের জন্য নয়। কেউ এরও সামর্থ্যবান না হলে সে সামর্থ্য অনুযায়ী মহর দিবে। মহরে ফাতেমীর পরিমাণঃ মহরে ফাতেমী পাঁচশত দিরহাম। তা রূপার হিসেবে একশত সাড়ে একত্রিশ (১৩১.৫) তোলা রূপা বা তার মূল্য হয়। বর্তমান বাজারে রূপার মূল্য ১০০০/- টাকা হলে মহরে ফাতেমীর মূল্য হবে, ১৩১৫০০/- টাকা। অবশ্য রূপার দাম বেশী কম হলে এতে তারতম্য হতে পারে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী, ফাতাওয়ায়ে রাহীমীয়া, জাওয়াহিরুল ফিকহ।
ফাতেমা রাঃ কে যে মহর দেয়া হয়েছিলো তার পরিমাপ কে ফাতেমি মহর বলে। যার বর্তমানে বাংলাদেশের মূল্য ১,৩১,২৫৪ টাকা প্রায়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা. হযরত ফাতেমা রা : এর বিয়েতে যে দেন মোহর ধার্য করা হয়েছিল. তাকেই ইসলামের পরিভাষায় "মোরে ফাতিমী" বলা হয়। মূলত এটার পরিমান বাজার মূল্যের সাথে উঠা নামা করে। তবে বর্তমান বাজার মূল্যে মোহরে ফাতিমী এর পরিমান মোটামুটি দেড় লক্ষ টাকা।
ফাতেমীয় মাহরঃ- রাসুল (সাঃ) তাঁর স্ত্রী ও কন্যাদের মাহর বারো উকিয়ার বেশি ধার্য করেননি। [সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ১৮৮৭] আলিমগণের মতে চল্লিশ দিরহামে হলো এক উকিয়া। সুতরাং বার উকিয়া হলো চারশত আশি দিরহাম। হানাফিদের মতে এক দিরহামে ৩.১২৫ গ্রাম রুপা। অনেকের মতে ২.৯৭৫ গ্রাম। এখন বর্তমান রুপার মুল্য অনুযায়ী হিসাবটা বের করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy