2 Answers
কোনো মৌলের সর্বশেষ ইলেক্ট্রন যদি d অর্বিটালে থাকে, এবং d অর্বিটাল আংশিক পূর্ণ থাকে, তবে তাকে অবস্থান্তর মৌল বলা হয়।
Zn(30) ----> 1s(2) 2s(2) 2p(6) 3s(2) 3p(6) 3d(10) 4s(2)
যেহেতু 4s অর্বিটাল 3d এর আগে পূর্ণ হয়, তাই সর্বশেষ ইলেকট্রনটি 3d অর্থাৎ d অর্বিটালে রয়েছে।কিন্তু ১০টি ইলেক্ট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে এটি আংশিক পূর্ণ নয়, এজন্য জিঙ্ককে অবস্থান্তর ধাতু বলা হয় না।
যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করে তাদেরকে d ব্লক মৌল বলে।আর যে সকল d ব্লক মৌলের স্থিতিশীল আয়নের d- অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে (d1-d9) তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। কিন্তু Zn d ব্লক মৌল হলেও এটি অবস্থান্তর মৌল নয়। Zn এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। Zn--> 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এখানে Zn এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় Zn এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ d অরবিটাল ১০টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে। তাই Zn d ব্লক মৌল হলেও তা অবস্থান্তর মৌল নয়।