2 Answers
আপনি সবসময় তাসবীহ ''সোবহান আল্লাহ'' পড়তে পারেন। আবূ যর (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনঃ- হে আল্লাহর রাসূল! বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামায পড়ি তারাও সেরকম নামায পড়ে, আমরা রোযা রাখি তারাও সেরকম রোযা রাখে, তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সদকা করে। তিনি বলেন, আল্লাহ্ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি, যে তোমরা সদকাহ দিতে পার। প্রত্যেক তাসবীহ ''সোবহান আল্লাহ'' হচ্ছে সদকাহ, প্রত্যেক তাকবীর ''আল্লাহু আকবার'' হচ্ছে সদকাহ, প্রত্যেক তাহমীদ ''আলহামদুলিল্লাহ'' হচ্ছে সদকাহ, প্রত্যেক তাহলীল ''লা ইলাহা ইল্লাল্লাহ'' হচ্ছে সদকাহ, প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সদকাহ এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদকাহ। আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকাহ। তারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্খা সহকারে স্ত্রীর সাথে সম্ভোগ করে, তাতেও কি সওয়াব হবে? তিনি বলেন, তোমরা কি দেখ না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে, তখন সে গোনাহ্গার হয় কি না! সুতরাং অনুরূপভাবে যখন সে ঐ কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে। [আন-নওয়াবীর চল্লিশ হাদীস, হাদিস নম্বরঃ ২৫] হাদিসের মানঃ সহিহ।
হাদিসে পাকে প্রিয়নবী (সা:) জিকির-আজকারের গুরুত্ব ও অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। জিকিরের মধ্যে সবচেয়ে প্রিয় তাসবিহ বা জিকিরের বর্ণনাও করেছেন। হজরত আবু হুরায়রা (রা:) বলেন রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার বলা সারা দুনিয়া অপেক্ষাও আমার কাছে প্রিয়। (মুসলিম) হাদিসে উল্লেখিত সারা দুনিয়া থেকে প্রিয় বলার দ্বারা উদ্দেশ হলো- দুনিয়া ও দুনিয়ার সব সম্পদ থেকে প্রিয়। হজরত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘এর মর্মার্থ হলো- অধিক সাওয়াবের দিক থেকে দুনিয়ার অস্ত, উদয় ও ধ্বংস থেকে অধিক প্রিয়। অন্য হাদিসে প্রিয়নবী (সা:) বলেন- হজরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘শ্রেষ্ঠ বাক্য হচ্ছে ৪টি- উচ্চারণ: সুবহানাল্লাহি; ওয়ালহামদুলিল্লাহি; ওয়া লাই ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবার। অর্থ: ‘আল্লাহ পবিত্র; আল্লাহর জন্য প্রশংসা; আল্লাহ ব্যতিত কোনো মাবুদ নেই এবং আল্লাহ সর্বাপেক্ষা মহান।’ অন্য বর্ণনায় এসেছে, ‘উল্লেখিত ৪টি বাক্য আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এর যে কোনোটি তুমি বলবে তোমার কোনো ক্ষতি হবে না। (মুসলিম) তথ্যসূত্র : অমৃতবাজার
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy