4 Answers

যেসব কারণে ওযু নষ্ট হয়ে যায় সেসব কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যা। তবে অতিরিক্ত আরো দুটি কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায় তা হলো, ১। যে কারণে তায়াম্মুম বৈধ হয়েছিলো সে কারণ দূরীভূত হয়ে যাওয়া ২। পানি ব্যবহারে সক্ষম হওয়া।

 ওযু ভঙ্গের কারণগুলো নিম্নরূপ : 

১। বেহুশ, পাগল বা অচেতন হলে।

২। প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙ্গে যাবে; সেটা প্রস্রাব-পায়খানা, রক্ত, বায়ু, ক্রিমি যাই হোক না কেন।

৩। শরীরের কোনো জায়গা থেকে রক্ত,পুঁজ বা পানি ইত্যাদি বের হয়ে গড়িয়ে গেলে।

৪। মুখভরে বমি করল অজু ভেঙ্গে যাবে। মুখভরে বমি করার অর্থ হল এত পরিমান বমি আসা যে মুখে সেটা আটকিয়ে রাখা কষ্টকর হয়। আর কিছুক্ষণের মধ্যে একি ভাবের কারণে অল্প অল্প করে কয়েকবার বমি করে আর সেটার সমষ্টিগত পরিমান যদি মুখভরে বমির সমপরিমান হয় তাহলেও অজু ভেঙ্গে যাবে। আর এমনিতে সামান্য পরিমান বমি যা মুখভরে বমির সমপরিমান হয় না তাতে অজু ভাংবে না।

৫। থথুতে রক্তের পরিমান যদি থুথুর সমপরিমান বা থুথু থেকে বেশি হয় তাহলে অজু ভেংগে যাবে।

৬। নামাজের মধ্য এরকম শব্দ করে হাসা যে পাশে কেউ থাকলে সে শুনতে পাবে এরকম শব্দ করে হাসলেও অজু ভেঙ্গে যাবে। আর যদি এরকম শব্দ করে হাসে যে শুধু নিজে শুনতে পায় পাশে কেউ থাকলে সে শুনতে পাবে না তাহলে অজু ভাঙ্গবে না বাকি নামাজ ভেঙ্গে যাবে। আর যদি এরকমভাবে হাসে যে হাসির শব্দ অন্য লোক শুনতে পাবেই না এমনকি নিজেও শুনতে পায় না তাহলে এতে অজু বা নামাজ কোনোটাই ভাঙ্গবে না।

৭। ঘুমালে অজু ভেঙ্গে যাবে। কেউ যদি কোন কিছুতে ঠেস দিয়ে এমনভাবে ঘুমায় যে ঠেস দেয়া বস্তুটি সরিয়ে নিলে সে পড়ে যাবে। এক্ষেত্রে মলদ্বার যদি আসন থেকে উঠা থাকে তাহলে সর্বসম্মত মতে অজু ভেংগে যাবে। আর যদি মলদ্বার আসনের সাথে ভালভাবে চাপা অবস্থায় থাকে যে বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে অধিকাংশ ফকীহদের মতে অজু ভাঙ্গবে না।এই হল অজু ভাঙ্গার প্রধান ও মৌলিক কারণসমূহ।

3368 views Answered

তায়াম্মুম অযুর বিকল্প যে যে কারণে ওযু নষ্ট হয়, ঠিক সেই সেই কারণে তায়াম্মুমও নষ্ট হয়ে যায়। কারণ তায়াম্মুম হল ওযুর বিকল্প। এ ছাড়া যে অসুবিধার কারণে তায়াম্মুম করা হয়েছিল,সেই অসুবিধা দূর হয়ে গেলেই তায়াম্মুম নষ্ট হয়ে যায়। যেমন পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করলে পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম শেষ হয়ে যায়। অসুখের কারণে করলে, অসুখ দূর হয়ে যাওয়ার পর পরই আর তায়াম্মুম থাকে না। (ফিকহুস সুন্নাহ্‌ উর্দু ১/৬৩) , আউয়াল অয়াক্তে তায়াম্মুম করে নামাজ পড়ার পর অয়াক্ত থাকতে পানি পাওয়া গেলে আবার সেই নামাজ পড়তে হয় (সি: সহীহ ৬/২৬৫-২৬৮) যে ব্যক্তি নামায পড়া অবস্থায় পানি পেয়ে যায়, তাকে নামায ছেড়ে দিয়ে ওযু করে পুনরায় নামায পড়তে হবে। (ফিকহুস সুন্নাহ্‌ উর্দু ১/৬৩, আলমুমতে’, শারহে ফিক্‌হ, ইবনে উষাইমীন ১/৩৪৩)

3368 views Answered

ওজু ভাঙার সকল কারণে তায়াম্মুম ও ভেঙে যায়। অর্থাৎ ঐ সকল কারনে তায়াম্মুম ও নস্ট হয়ে যাবে। 

3368 views Answered

তায়াম্মুম ভঙ্গের কারণ, অযু ভঙ্গের কারণের আনুরুপ। তাছাড়া পানি সহজল্ভ্য হলে তায়াম্মুম ভেঙ্গে যায়। 

3368 views Answered

Next steps