মোবাইল রুট করলে কি মোবাইলের সকল ডাটা?
3 Answers
ফোন রুট করলে, আনরুট করা যায়না। যদি ইচ্ছা করে, আপনি ফ্যাক্টরি রিসেট দিয়ে ফোনটি ওরিজিনাল ভার্সন এ ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু ফ্যাক্টরি রিসেট দিলে আপনার ফোনের যাবতীয় সকল ডাটা ভ্যানিস হয়ে যাবে, ঠিক যেইরকম ছিল ফোনটি কেনার পর-পর। রুট করার সময় আপনাকে রুট অ্যাপ টি জিজ্ঞাস করবে আপনি আপনার ডিফল্ট মেমোরি এবং এসডি কার্ড ফরম্যাট করতে চান কিনা। কিছু কিছু রুট অ্যাপ আবার জিজ্ঞাস করে না। তবে, আমি পরামর্শ দেবো ফোনটি রুট করার পূর্বে মেমোরি কার্ড খুলে নিতে এবং ফোনের ভেতরের মেমরিতে সেভ করা সবকিছু অন্যকথায় ব্যাকআপ করে নিতে।
প্রথমে এ কথা বলে রাখি প্রোগ্রামিং ব্যাপারে বেশি জ্ঞান না থাকলে রুট না করাই ভালো। ফোন রুট করলে আবার আনরুট করা যায় মানে আগের অবস্থানে ফিরে আসতে পারবেন ।
ভালো মানের সফটওয়্যার দিয়ে আপনি ফোন রুট করলে ডাটা হারানোর সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এর জন্য আপনাকে অবশ্যই মডেল মিলিয়ে নিতে হবে। যদি আপনি স্যামসাং ফোন ইউজ করেন তাহলে আপনি ODIN দ্বারা রুট করলে ডাটা হারানোর সম্ভাবনা থাকে না. বর্তমানে ভালো মানের ফোনগুলোতে system memory এবং media মেমোরি পার্টিশন থাকে যার জন্য আপনি ফ্যাক্টরি রিসেট দিল ফোনের ভিডিও অডিও ছবি ডিলিট হয় না।
ফোন রুট করলে অথবা আনরুট করলে কোনোকিছু ডিলিট হয় না।তবে ব্রিক হবার সম্ভাবনা আছে।রুট করার জন্য বিভিন্ন অ্যাপ আছে।যেমন: Kingo Root.আপনার মোবাইলের ভার্সন এবং অ্যাপটির নাম লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি।শেখান থেকে ডাউনলোড করে অপেন করুন।তারপর ওয়ান ক্লিক রুট ট্যাবে ক্লিক করেন।ডিভাইস পারমিশন চাইবে দিয়ে দিন।তারপর অপেক্ষা করুন,কিছুক্ষণের মধ্যে ফোন রুট হয়ে যাবে।রুট করার সময় অটোমেটিক Super User অ্যাপটি ইন্সটল হবে।রুট ১০০% হওয়ার পর Super User অ্যাপে ঢুকে নিশ্চিত হয়ে নিন ফোন রুট হয়েছে কিনা।মনে রাখবেন,রুট করার জন্য অবশ্যই ভালো নেট কানেকশন রাখতে হবে এবং ফোনে ২০-৩০ মেগাবাইট কমপক্ষে রাখবেন। আনরুট করতে চাইলে Super user অ্যাপে ঢুকে Setting>remove root permission ক্লিক করে ফোন আনরুট করতে পারবেন।এই কাজে ফোনের নেট কানেকশন আগের মতো সক্রিয় রাখা জরুরি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy