কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো?

আমি ২০১৪ সালে এস এস সি পরীক্ষা দিয়েছিলাম। আর এইচ এস সি পরীক্ষা দিয়েছি ২০১৮ সালে। দুইটা মিলে যদি মোটামুটিভাবে ৮.৫ পয়েন্ট আসে আমি কি কোথাও ভর্তি পরীক্ষা দিতে পারবো?  SSC আর  HSC পরীক্ষার সাল কোন সমস্যার কারন হবে কি?
2698 views

3 Answers

জ্বী আপনি পয়েন্ট হিসেবে যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে পারবেন। হুম সাল টা করন হিসেবে দারাবে

2698 views Answered

আপনার যে পয়েন্ট রয়েছে সে পয়েন্ট অনুযায়ী যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে (মেডিকেল এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বাদে)  ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্যতা রয়েছে । কিন্তু আপনি এইচএসসি দুই বছর গ্যাপ দিয়ে পাশ করেছেন তাই আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন না । শুধু তাই নয় জাতীয় বিশ্ববিদ্যালয়েরও রেগুলার অনার্সে ভর্তি হতে পারবেন না । তবে চাইলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এবং কতিপয় কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতে পারবেন ।। ধন্যবাদ ।।

2698 views Answered

হ্যা আপনার পয়েন্ট অনুযায়ী যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। কিন্তু আপনার এই দুই বছরের পার্থক্য নিয়ে পাস করায় আপনার একটু সমস্যার সৃষ্টি হতে পারে।কারন আপনি এসএসসি পাশ করেছেন 2014 সালে। সেক্ষেত্রে আপনার এইচএসসি হওয়া উচিত ছিল 2016 সালে। কিন্তু আপনার এইচএসসি হয়েছে 2018 সালে। তাই হয়তো সামান্য কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে।

2698 views Answered

Related Questions

Next steps