HSC সাইন্স নিয়ে পড়তে চাচ্চি। কি কি বই লাগে। কি কি বই কেনা ভালো এবং লেখকের নাম সহ বলবেন প্লিজ?
2 Answers
আপনাকে বিজ্ঞানের জন্য বাধ্যতামূলক বাদে পদার্থ,রয়ায়ন, জীব,গনিত/কৃষি ইত্যাদি* পদার্থ*আমির হোসেন রসায়ন*হাজারী ও নাগ জীব*গাজী আজমল গনিত*অক্ষরপত্র প্রকাশনীর নিতে পারেন
HSC পর্যায়ের বিজ্ঞান বিভাগের বই সমূহ হচ্ছে। ১) বাংলা ১ম ও ২য় পত্র ২) ইংরেজি ১ম ও ২য় পত্র ৩) আইসিটি ৪) পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্র ৫) রসায়ন ১ম ও ২য় পত্র ৬) জীব বিজ্ঞান ১ম ও ২য় পত্র ৭) উচ্চতর গনিত ১ম ও ২য় পত্র ৮) কৃষি শিক্ষা ১ম ও ২য় পত্র ৯) গার্হস্থ্য বিজ্ঞান ১ম ও ২য় পত্র এখান থেকে ৭,৮ ও ৯ নং বিষয় থেকে একটি অপশনাল বিষয় হিসেবে নিতে হবে। তবে ৬ নং বিষয়ও অপশনাল হিসেবে নেওয়া যাবে তবে এক্ষেত্রে ৭ নং বিষয় আবশ্যিক হিসেবে নিতে হবে। আর ৯ নং বিষয় শুধু মেয়েরা পড়তে পারবে। আর আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের শিক্ষকরাই বলে দিবে কোন কোন লেখকের বই কিনতে হবে।