2 Answers

আল্লাহর আদেশে যে বাণী জিবরাইল (আ:) নবি - রাসুলের কাছে নিয়ে আসেন তাই হলো। ওহী ।
আর যে কিতাব শুধু মাত্র রাসুলের উপর নাজিল হয় তাই হলো আসমানি কিতাব।
2829 views Answered

১। ওহী শব্দের শাব্দিক অর্থ হলো, প্রেরণ করা, অবহিত করা। পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে যে বাণী জিবরীল আ. নবী রাসূলদেরকে অবহিত করেন তাই ওহী বা প্রত্যাদেশ বার্তা। আরবী এ ওহী শব্দ থেকেই বাংলা বহি ও বই শব্দের উৎপত্তি। ২। আসমানী কিতাব। আসমান থেকে আসমানী। আসমান অর্থ উর্ধ্বলোক, আকাশ। আসমানী মানে উর্ধ্বলোক সম্পর্কিত। সুতরাং আসমানী কিতাব মানে উর্ধ্বলোক থেকে প্রেরিত গ্রন্থ। আল্লাহর পক্ষ থেকে যে বাণীসমগ্র জিবরীল আ. নবী রাসূলদেরকে অবহিত করেন তার সংকলিত রূপই হলো আসমানী কিতাব। সুতরাং ওহী এবং আসমানী কিতাবের মাঝে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। ৩। নবী রাসূলদের নিকট আগত ওহীর মাঝে তেমন ব্যবধান নেই। বরং নবী রাসূলদের মাঝে দায়িত্বগত দিক থেকে ব্যবধান রয়েছে। রাসূলগণ ধর্মপ্রচারের দায়িত্ব প্রাপ্ত হন আর নবীগণ ধর্মপ্রচারের দায়িত্বপ্রাপ্ত হন না। তবে এ বিষয়ে একাধিক মতামত রয়েছে।

2829 views Answered

Related Questions

Next steps