বিষ্ময় আ্যনসারসে এটি কি ঠিক?

কারো প্রশ্ন আগে থাকলে সেটাকে ডুপ্লিকেট অভিযোগে বন্ধ কেন করা হয়?যেখানে ডুপ্লিকেট শব্দের অর্থ নকল করা। কেউ কেন কারো প্রশ্ন নকল করবে?অবশ্যই সে যানত না যে এই প্রশ্নটি আগে থেকেই আছে,সেজন্যই প্রশ্নটি করেছে।এর ফলশ্রুতিতে হয়ত বলা যায় যে এজন্য বিষ্ময়ে কোনো প্রশ্ন করার আগে সেটি সার্চ করে দেখার নিয়ম আছে,যে সেটি আগে থেকেই আছে কিনা। কিন্তু আমার কথা হচ্ছে যে,সে যদি সার্চ না করতে পারে?যেখানে আমরা জানি যে ফ্রি বেসিকস এ দিয়ে যারা বিষ্ময় চালান তারা বিষ্ময়ে সার্চ করতে পারেন না।তাহলে এক্ষেত্রে কি ডুপ্লিকেট শব্দটি ব্যবহার করা যায়?এক্ষেত্রে 'পুনরাবৃত্তি অথবা প্রশ্নটি আগে থেকে বিদ্যমান আছে' শব্দটি কি অধিক যুক্তিযুক্ত নয়?
2881 views

2 Answers

না,বিষ্ময় আনসারসে তো অবশ্যই সার্চ দেওয়া যায়।আপনি কেন সার্চ দিতে পারছেননা কারণটাকি বলবেন।

2881 views Answered

যেই প্রশ্নটি নতুন করে জিজ্ঞাসিত হয়, সেই প্রশ্নটি যদি ডুপ্লিকেট থাকে, তাহলে সেটিকে বন্ধ করা হয় এ কারণে যে, প্রশ্নকারী বন্ধকৃত প্রশ্নের উত্তর থেকে সঠিক সমাধানটি খুব সহজেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রশ্নের ডুপ্লিকেটের ক্ষেত্রে বিষয়টা না জানাই স্বাভাবিক। ডুপ্লিকেট প্রশ্নটি বিস্ময়ে আছে কিনা, তার জন্য সার্চের ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে, সার্চ করতে হলে অবশ্যই আপনার ডেটা বিদ্যমান থাকতে হবে। নতুবা সার্চ করে কোনো ফলাফল পাওয়া যাবে না। আপনার উল্লেখিত 'পুনরাবৃত্তি' শব্দটি ডুপ্লিকেট প্রশ্নের ক্ষেত্রে খারাপ না। তবে, পুনরাবৃত্তি বলতে বোঝায় - কোনো বিষয় বারবার পাঠ করা বা একই কথা নতুন করে বলা। বিস্ময়ে যেহেতু নতুন করে জিজ্ঞাসিত ডুপ্লিকেট প্রশ্নটির উত্তর আগে থেকেই বিদ্যমান আছে, তাই সেটা আর পুনরায় না লিখে ডুপ্লিকেট আকারে বন্ধ করে দেয়াই অধিক শ্রেয়। এতে করে একই কথা আর নতুন করে লিখতে হবে না, বরং প্রশ্নটি ডুপ্লিকেট আকারে বন্ধ করে দিলে প্রশ্নকারী খুব সহজেই সমাধানটি পেয়ে যাবেন।    

2881 views Answered

Related Questions

Next steps