বলবিদ্যা কী?

2928 views

3 Answers

বলবিদ্যা পদার্থ বিজ্ঞানের একটি বিশেষ শাগা যা কোনো বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর সরণ বা অন্যান্য আচরণ এবং পরিবেশের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করে থাকে।

2928 views Answered

পদার্থ বিজ্ঞানের যে শাখায় বস্তুুর স্থির বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। 

2928 views Answered

বলবিজ্ঞান মূলত পদার্থবিজ্ঞানের একটি শাখা। পদার্থবিজ্ঞানের এই শাখাটির সূচনাকাল বলা যেতে পারে প্রাচীন গ্রিক সভ্যতার স্বর্ণযুগকে। সেসময় এরিস্টটল বিভিন্ন বস্তু যেমন পাথর বাতাসে নিক্ষেপ করলে কি ধরণের আচরণ করে তা নিয়ে গবেষণা করেছিলেন। বলতে গেলে এখান থেকেই বলবিদ্যা নিয়ে পড়াশুনা/গবেষনার শুরু।


বলবিজ্ঞান এর মূল আলোচ্য বিষয় হল কোন বল প্রযুক্ত হওয়ার ফলে ভৌত বস্তুর সরণ বা অন্যান্য আচরণ এবং পরিবেশের উপর তার প্রভাব। এটি গণিত শাস্ত্রেরও অন্তর্গত। মূলত বস্তুর স্থির বা গতিশীল অবস্থা নিয়ে এতে আলোচনা করা হয়। যে সব বস্তুর গতি আলোর গতির চেয়ে অনেক অনেক কম, সেইসব ক্ষেত্রে চিরায়ত বলবিজ্ঞান খুবই সঠিক ফলাফল প্রদানে সক্ষম।


বলবিদ্যার ভিত্তি স্থাপনে অবদান রেখেছেন বিজ্ঞানী গ্যালিলিও ও ইয়োহানেস কেপলার এবং সবশেষে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন বলবিদ্যার মৌলিক তত্ত্বগুলোর অবতারণা করেন। অবশ্য স্যার আইজ্যাক নিউটনের উদ্ভাবিত নীতিগুলোকে নিয়ে নিউটনীয় বলবিদ্যা নামে একটি পৃথক শাখাও আছে।

2928 views Answered

Related Questions

Next steps