ধরুন একটা দুই বছরের শিশু ধর্ষিত হল, তার এই ধর্ষিত হওয়াটা কি তাকদীরে লেখা ছিলো?
4 Answers
মানুষ চাইলে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে। তবে মানুষের শাস্তি একটা নিষ্পাপ শিশু পেতে পারেনা। কোনোদিনই না। আপনার কথামতে, ধর্ষণকারী নিশ্চই পূর্বনির্ধারিত কাজ করছেন! নাকি এটাই তার অদৃষ্টে লেখা ছিল? ধর্ষণকারী নিশ্চই তার নিজের ইচ্ছাতেই তার কামনা পূর্ণ করার জন্য এমন কাজ ঘটিয়ে থাকে। সেক্ষেত্রে সে যদি একটু মানবিক হতো তার ধর্ষণের মনোভাবটাই থাকত না। কোনো ধর্ম নিশ্চই এমন কাজের অনুমতি দেন না।
এখানে অবশ্যই কোন ভাগ্যের বিষয় নাই। আপনি যদি চিন্তা করেন ধর্ষক যে মেয়েটিকে ধর্ষন করেছে এটা কিন্তু তার ভাগ্যে লেখা ছিল না যে তুমি ঐ মেয়েকে ধর্ষন করবে।তাহলে কেন মেয়েটির ভাগ্যে লেখা থাকবে সে ধর্ষিত হবে। আর যদি স্রষ্টা তার ধর্ষকের ভাগ্যে এটা লিখেই রাখে তবে পরজনমে কেন এজন্য তার শাস্তি হবে। **তাই আসলে এগুলা ভাগ্যের উপর নির্ভর করে না ,এটা কোন জঘন্য মানসিকতার মানুষের দ্বারাই হতে পারে এতে এতে কোন প্রকার ভাগ্যের প্রসঙ্গ আসে না
একটা দুই বছরের শিশু ধর্ষিত হওয়া তার তাকদীরে লেখা ছিলো না। তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মের-ই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন। [সূরা শুরা আয়াত ৩০] একটা দুই বছরের শিশু বলতে গেলে নিষ্পাপ তার কোন গুনাহ নেই। সে তো কোন অসৎ কর্ম করেনি তাহলে কিভাবে সে কর্মের ফল পাবে?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy