ক্যান্সার হয়েছে কি না জানতে চাই?
আমার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বয়স ২৫ বছর। ২ বছর আগে আমার ওজন থাকত ৬৮ থেকে ৭০ কেজি। এখন ৬১ থেকে ৬৫ কেজি।
৫/৬ বছরের পুরনো আমাশয় আছে। পাইলস আছে আনুমানিকভাবে ২/২.৫ বছরের মত। এই ৫/৬ বছরে ৫/৬ বার পায়খানায় রক্ত পড়েছে, একদিন তাজা রক্ত পড়েছে মাস দুয়েক আগে। মাঝে মাঝে মলত্যাগের সময় মলদ্বারে ব্যথা করে। অধিকাংশ সময় পেট ফাপা থাকে আর মাঝে মাঝে পেট হাল্কা জ্বলে। ক্ষুধা বেশি লাগলে পেট চেপে ধরে ব্যথা করে। ইদানিং ক্ষুধামন্দা ও অরুচি দেখা দিচ্ছে।
কোল্ড এলার্জি আছে। পায়ের পাতার উপর পৃষ্ঠে চর্মরোগ ছিল। চার পাঁচ বছর ভুগিয়েছে। কিছুদিন হল ঠিক হয়েছে। এখন ডান বগলের নিচে ছোট আচিলের মত একটা গোটা উঠেছে। বাম বগলে হালকা দারুচিনি কালারের দুটা বৃত্ত আছে, চুলকানি নেই কিন্তু এর ভিতরের চামরা অনেকটা শুষ্ক। কুচকি ত ও পুরুষাঙ্গে ইদানিং বৃত্তাকার অংশ দেখা যাচ্ছে। একটা ক্রিম ব্যবহার করছি, এখন প্রায় সেরে গেছে।
1 Answers
একেক ক্যান্সারের জন্য একেক ধরনের
লক্ষণ বা উপসর্গ থাকে। তবে সাধারণ
কিছু লক্ষণ হচ্ছে:
খুব ক্লান্ত বোধ করা
ক্ষুধা কমে যাওয়া
শরীরের যে কোনজায়গায় চাকা
বা দলা দেখা দেয়া
দীর্ঘস্থায়ী কাশি বা গলা
ভাঙ্গা
মলত্যাগে পরিবর্তন আসা
( ডায়রিয়া , কোষ্ঠকাঠিন্য কিংবা
মলের সাথে রক্ত যাওয়া)
জ্বর , রাতে ঠান্ডা লাগা বা
ঘেমে যাওয়া
অস্বাভাবিকভাবে ওজন কমা
অস্বাভাবিক রক্তপাত হওয়া
ত্বকের পরিবর্তন দেখা যাওয়া।
।
আপনি আরোকিছুদিন দেখুন যে উপরুক্ত লক্ষনগুলি আছে কি না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy