3 Answers
বর্তমানে দক্ষিন এশিয়ার সর্ববৃহত মানসিক হাসপাতাল পাবনার হেমায়েতপুরে অবস্থিত। আমার জানামতে এখানেই ভালো হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সব বড় মেডিকেল কলেজে মনোরোগের চিকিৎসা পাওয়া যায়। এ ছাড়া ঢাকার মধ্যে ঢাকা কমিউনিটি হাসপাতাল (মগবাজার), নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট (কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও দর্পনসহ (গুলশান) বিভিন্ন প্রতিষ্ঠানে সাইকোথেরাপি নেওয়া যায়। একটা বিষয় মনে রাখা জরুরি যে, মানসিক রোগ শারীরিক ও সামাজিক নানা কারণেই হতে পারে। এর চিকিৎসাও হতে হয় বায়ো-সাইকোস্যোসাল মডেল অনুযায়ী। অর্থাৎ মানসিক রোগের ক্ষেত্রে ওষুধ ও সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে চিকিৎসা গ্রহণ করার জন্য সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের প্রশিক্ষণ সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। সমাজে ভালোভাবে পুনর্বাসনের জন্য তাদের স্যোসাল ওয়ার্কারের সহযোগিতার প্রয়োজন। আমার পরিচিত একজন আছেন, প্রথিতযশা এবং সফল মনোচিকিৎসক হেদায়েতুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা মনোরোগ ক্লিনিক এবং ইনস্টিটিউট অব কমিউনিটি মেন্টাল হেলথের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখানেই প্র্যাকটিস করে থাকেন। তার একটা ক্লিনিকও রয়েছে, বাংলাদেশের মনোরোগের চিকিৎসায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ঢাকা মনোরোগ ক্লিনিক। ১৯৮৪ সালের ২৩ মে ক্লিনিকটি স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশন লাভ করে। বর্তমানে মিরপুর ১১-তে অবস্থিত এই হাসপাতালে মনোরোগের প্রায় সব ধরনের চিকিৎসা করা হয়। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম। ক্লিনিকটির মূল উদ্দেশ্য মানসিক রোগীদের বিজ্ঞানভিত্তিক সুচিকিৎসার মাধ্যমে সমাজে প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন অপচিকিৎসা দূর করা। পাশাপাশি মানসিক রোগ চিকিৎসায় সামাজিক সচেতনতা বাড়িয়ে রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এছাড়া আরো বেশ কয়েকজন আছেন : ডাঃ রিয়াজুল মাওলা কর্ণেল ডাঃ আজিজুল ইসলাম ডাঃ প্রিয়তোষ দাস ডাঃ মেজর (অবঃ) এস এম সরোয়ার ডা: মো: শাহ আলম ডা: সৈয়দ জাবের মাহমুদ ডাঃ রাশিদুল হক (রিমন) ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূইয়া অধ্যাপক ডা: এ. কে. এম আনোয়ারুল ইসলাম অধ্যাপক ডা: মো: মনজুরুর রহমান গালিব অধ্যাপক (ডাঃ) এ জেড এম মাইদুল ইসলাম অধ্যাপক ডাঃ এ এইচ মোহাম্মদ ফিরোজ এনাদের সমন্ধে বিস্তারিত জানতে http://www.online-dhaka.com/80_928_0-mental-diseases-specialist-dhaka.html এই লিংকে ক্লিক করতে পারেন । (সংগৃহীত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy