ইংরেজি হ্যান্ডরাইটিং ভালো করার জন্য পরামর্শ চাই?

আমার বর্তমান লেখাগুলো নিচের ছবিতে দেয়া। পরীক্ষার খাতায় এর থেকেও বাজে আসে। আমি লেখা সুন্দর করার জন্য পরামর্শ চাই।image

2977 views

5 Answers

নিয়মিত অনুশীলন করুন।লেখা যথেষ্ট ফাকঁ করে লিখুন।কাটাকাটি বন্ধ করুন।লেখার দুরত্ব বজায় রাখুন।লেখা সোজা করে লিখুন।এইটুকু হলেই যথেষ্ট।সবথেকে গুরুত্বপুর্ণ নিয়মিত অনুশীলন করা।আর আপনি প্রথমত আস্তে আস্তে সুন্দর করুন।পরে লেখা চালু করুন।দেখবেন , লেখা সুন্দর হবে আবার চালুও হবে।

2977 views Answered

আপনি দৈনিক 3-4 ঘন্টা লেখার চেষ্টা করুন।লেখা যেন সোজা হয় সেজন্য ইংরেজি খাতায় লিখতে হবে।যার হাতের লেখা ভাল তার কাছ থেকে কয়েকটা লাইন লিখে নিন।সেই লেখা দেখে ঐরকম করে লেখার চেষ্টা করুন।এভাবে প্রতিদিন অনুশীলন করুন হয়ে যাবে।

2977 views Answered

আপনি সকাল বিকাল দুই বেলা নিয়মিত হাতের লেখা অনুশীলন করুন।আপনি ইউটিউব দেখেও হাতের লেখা ভালো করতে পারেন। আপনি প্লেটোর থেকে হাতের লেখার ভালো করার জন্য অনেক অ্যাপ দেখতে পাবেন তারমধ্য থেকে একটি ইন্সটল করে প্রতিদিন হাতের লেখা সেই অনুসারে অনুশীলন করুন আশাকরি হাতের লেখা ভালো হবে।

2977 views Answered

আপনার বন্ধুদের মধ্য যার

হাতের লেখা সবচেয়ে ভালো

তার থেকে কয়েকটা লাইন হাতের লেখা লিখিয়ে

নিবেন

তারপর আপনি সেই লেখা দেখে দেখে লিখবেন

এতে আপনার হাতের লেখা সুন্দর হবে

লিখার সময় এক কোম্পানির কলম ব্যবহার করবেন

একটি হেডলাইন লিখে

সেই লেখাটি বার বার লিখুন 

প্রতিদিন ৪ থেকে ৫ টা Paragraph লিখুন

ইনশাল্লাহ্ আপনার হাতের লেখা সুন্দর হবে

2977 views Answered

ইংরেজি হাতের লেখা ভালো করতে হলে অাপনাকে প্রথমেই অাপনার বর্তমান হাতের লেখার অবস্থা জানতে হবে। এ বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে অাপনার হাতর লেখার রেটিং নিন। এরপর হাতের লেখা সুন্দর করার কৌশলগুলো জানুুন। অাপনি বর্ণমালাগুলো স্পষ্ট ও সুন্দর করে লিখুন। ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর সঠিকভাবে লিখুন। লেখায় প্রত্যেক শব্দের মাঝে কম কিন্তু সমান দুরত্ব বজায় রাখুন। প্রতিটি  শব্দের মাঝে একটি অক্ষর পরিমাণ ফাঁকা দিয়ে লেখা যায়। লেখা সোজা করে লিখুন। কাটাকাটি কম করুন। ভুল হলে একটানে কেটে দিন। ভালো কলম ব্যবহার করুন। কলমে ভর কম দিন। সোজা করে লিখুন। নিয়মিত চর্চা করুন। প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা লিখুন। অাশা করি এ প্রক্রিয়া অনুসরণ করলে অাপনার হাতের লেখা সুন্দর হবে। 

2977 views Answered

Related Questions

Next steps